তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

শানুকে নিয়ে ফিরলেন সোহেল আরমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোহেল আরমান, বাংলাদেশের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা, নাট্যকার, গীতিকার ও নির্দেশক। বাংলাদেশ টেলিভিশনে একসময় দর্শক যাদের অভিনীত নাটক দেখে মুগ্ধ হতেন—তাদের মধ্যে সোহেল আরমান অন্যতম একজন। তবে অভিনয়ের চেয়ে নির্মাণে প্রবল আগ্রহ ছিল তার। যে কারণে আজ থেকে দশ বছরের বেশি সময় আগে তিনি অভিনয় ছেড়ে দিয়েই নির্মাণে বেশি মনোযোগী হয়ে উঠেন। তবে এ সময়কালে তিনি টুকটাক কিছু নাটকে বিশেষ অনুরোধে বিশেষ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

এবার সোহেল আরমান দীর্ঘ দেড় যুগ পর বিটিভির নাটকে অভিনয়ে ফিরেছেন। তাও আবার নিজেরই নির্দেশিত নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। বিটিভিতে প্রচারের জন্য এরই মধ্যে সোহেল আরমান তার নিজের রচনায় নির্মাণ করেছেন ‘জল জোছনা’ নামের ধারাবাহিক নাটক। এ নাটকে তিনি রুদ্র হয়ে ফিরছেন দর্শকের মাঝে। তার বিপরীতে এ নাটকে দেখা যাবে শানারেই দেবী শানুকে।

দীর্ঘদিন পর বিটিভির জন্য নাটক নির্মাণ এবং অভিনয় প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘দীর্ঘদিন পর বিটিভির নাটক যখন নির্মাণ করতে যাই, তখন ভীষণ আবেগময় মুহূর্তের মুখোমুখি হয়েছি। বিটিভির যারা পুরোনো স্টাফ আছেন, যারা আমার আব্বাকে ভীষণ সম্মান করতেন, আমাকেও অনেক স্নেহ করতেন, তারাই আমাকে বারবার অভিনয় করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। তাদের কথা শুনে চোখে পানি চলে এসেছিল। আমি তাদের কথা দিয়েছিলাম, অভিনয় করব। অবশেষে রুদ্র রূপে ফিরছি বিটিভির নাটকে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, যখন আমি ক্যামেরার সামনে অভিনয় করছিলাম তখন পুরো ইউনিটে ছিল পিনপতন নীরবতা। সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। আমার দৃঢ় মনোবল যে, পারিবারিক গল্পের এ নাটক দর্শকের মাঝে সাড়া ফেলবে।’

শানারেই দেবী শানু বলেন, ‘সোহেল আরমান ভাই অত্যন্ত গুণী একজন নির্মাতা। সহশিল্পী হিসেবেও তিনি ভীষণ প্রাণোঞ্জল একজন মানুষ। তার নির্দেশনায় আজ থেকে সাত থেকে আট বছর আগে এনটিভির জলরং নাটকে অভিনয় করেছিলাম। দীর্ঘদিন পর তার নির্দেশনায় তারই বিপরীতে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। জল জোছনার গল্পটা মানুষের মাঝে সাড়া ফেলবে। আমি খুব আশাবাদী।’

এদিকে এরই মধ্যে সোহেল আরমান নির্দেশিত বিটিভিতে প্রচারিত ‘রূপ না মন’ ও ‘জল পরী’ নাটক দর্শক সমাদৃত হয়েছে। এদিকে এবার ‘আনন্দ আলো সাহিত্য সম্মাননা’য় শানু ‘বাঘ মানুষ’ উপন্যাসের জন্য সাহিত্য সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X