স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৩৪ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মেসির রেকর্ড ভাঙতে পারলেন না টেইলর সুইফট

লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের ছবি (বাঁয়ে) ও টেইলর সুইফটের বাগদানের ছবি (ডানে)। ছবি: সংগৃহীত
লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের ছবি (বাঁয়ে) ও টেইলর সুইফটের বাগদানের ছবি (ডানে)। ছবি: সংগৃহীত

পপসম্রাজ্ঞী টেলর সুইফট বিয়ে করতে যাচ্ছেন এনএফএল তারকা ট্র্যাভিস কেলসিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে যুগল নিজেরাই ঘোষণা দিয়েছেন এই সুখবর। মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে এমনকি তার এই বাগদানের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম কাজ করা বন্ধ করে দেয়।

তবে তার সেই পোস্ট যতই আলোড়ন তুলুক না কেন, এক বিশ্ব রেকর্ডের সামনে থমকে দাঁড়াতে হলো টেলরকে—আর তা লিওনেল মেসিরই।

টেলরের বাগদানের পোস্ট ইনস্টাগ্রামে লাখো মানুষের ভালোবাসা কুড়ালেও মেসির বিশ্বকাপ-জয়ের ছবির সঙ্গে পাল্লা দিতে পারেনি। ২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি হাতে মেসির ছবিটি মাত্র ৪০ মিনিটে ১ কোটি লাইক ছুঁয়ে ফেলে। টেলরের বাগদানের ছবির সেই সংখ্যায় পৌঁছাতে লেগেছে এক ঘণ্টা তিন মিনিট। বর্তমানে মেসির সেই ছবির ইন্টারঅ্যাকশন ৭ কোটি ৪০ লাখেরও বেশি, আর টেলরের পোস্ট প্রকাশের তিন ঘণ্টা পরও লাইক দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৫০ লাখে। যদিও সম্ভাবনা আছে মেসির ছবির মোট লাইক ছুঁয়ে ফেলার তবে তা বেশ ক্ষীণই বলা চলে।

এদিকে গত দুই বছরের সম্পর্কে থাকা সুইফট-কেলসে জুটি ভিন্ন ভুবনের হলেও একে অপরের প্রেমে বাঁধা পড়েছেন অটুটভাবে। টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এ গত বছর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কনসার্ট দেখতে হাজির হয়েছিলেন মেসি ও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। এমনকি ২০২৩ সালে আর্জেন্টিনায় কনসার্ট করতে গিয়ে বুয়েনাস আইরেসে প্রথমবারের মতো প্রকাশ্যে কেলসের সঙ্গে চুম্বন বিনিময় করেছিলেন টেলর—যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল।

টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বাগদান নিঃসন্দেহে তারকাখচিত মুহূর্ত। তবে সোশ্যাল মিডিয়ায় মেসির বিশ্বকাপ জয়ের সেই পোস্ট যে এখনো সেরা—তা আরও একবার প্রমাণিত হলো এই প্রতিযোগিতায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১০

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১১

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১২

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৩

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৪

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৫

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৬

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৭

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৮

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৯

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

২০
X