কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

ইউটিউবার তৌহিদ আফ্রিদি  ও কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। ছবি : সংগৃহীত
ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। ছবি : সংগৃহীত

ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর একে একে তার নানা বিতর্কিত কর্মকাণ্ড সামনে আসতে শুরু করেছে। তারই একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন আফ্রিদির ভিন্ন এক রূপ—যা রীতিমতো ভয় ধরানো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তানভীর রাহী বলেন, তৌহিদ আফ্রিদি ক্যামেরার সামনে একরকম, পেছনে পুরো উল্টো। ক্যামেরার বাইরে সে একেবারে ‘ভয়ংকর’ একজন মানুষ।

তিনি আরও জানান, ইউটিউব জগতে অনেকেই আফ্রিদিকে বাঘের মতো ভয় পেতেন। বলেন, আমরা যখন ছাত্র আন্দোলনে ছিলাম, তখন তার আচরণ ছিল সহ্যের বাইরে। রাগ উঠলেই বেল্ট খুলে আমাদের মারত, যেন আমরা মানুষ না—পোষা জন্তু!’

এই ধরনের আচরণেই ধীরে ধীরে আফ্রিদির ‘ভয়ংকর’ দিকটা স্পষ্ট হয়ে ওঠে বলে জানান রাহী।

রাহীর মতে, ‘আমরা চাইছিলাম ও তার মতো থাকুক, আমরাও আমাদের মতো চলি। কিন্তু ও কাউকে ছাড়ত না। ওর মধ্যে প্রতিশোধের আগুন সবসময় জ্বলে। যার মনে এতটা হিংসা, তাকে আল্লাহ কখনো ক্ষমা করেন না।’

গত ২৪ আগস্ট রাতে বরিশালের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।

তিনি যাত্রাবাড়ী থানায় করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংশ্লিষ্ট একটি হত্যা মামলার ১১ নম্বর আসামি। এই মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ও তৃতীয় নম্বরে আছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন।

মামলায় ২২ নম্বর আসামি আফ্রিদির বাবা, মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, যাকে ১৭ আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১০

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১২

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৩

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৪

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৫

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৬

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৭

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৮

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৯

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

২০
X