বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে ফারিণ

তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত
তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফয়’স লেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ। তবে অনুষ্ঠানের পর তার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।

সোমবার (২১ আগস্ট) শিখো– প্রথম আলোর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঞ্চে ফারিণের সঙ্গে ছিলেন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, সাবিলা নূর ও তানজিম সাইয়ারা তটিনী। তারা শিক্ষার্থীদের সঙ্গে গান ও নাচে অংশ নিয়ে অনুষ্ঠান মাতিয়ে তুলেন।

ফারিণ নিজেও দর্শকদের গেয়ে শোনান নিজের কণ্ঠে জনপ্রিয় গান ‘রঙে রঙে রঙিন হবো’। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা গান ও পরিবেশনা উপভোগ করেন।

তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওকে কেন্দ্র করে ফারিণের পোশাক নিয়ে সমালোচনায় সরব হন অনেকেই। একজন লিখেছেন, ‘ছোট ছোট শিক্ষার্থীর অনুষ্ঠানে কী পোশাক পরে যাবে, তারও কোনো সেন্স নেই!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তটিনী আর সাবিলা সুন্দর ড্রেস পরে এসেছে, কিন্তু ফারিণের পোশাক বেমানান।’

কেউ কেউ আবার সরাসরি কটাক্ষ করে লিখেছেন, ‘সামান্য ড্রেসিং সেন্সও নেই এদের।’

এদিকে অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর তারকাদের উপস্থিতিতে জমে উঠেছিল সংবর্ধনা অনুষ্ঠান। তবে অনুষ্ঠানোত্তর সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণের পোশাক নিয়ে সমালোচনা এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১০

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১১

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১২

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৩

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৫

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৬

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৭

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৮

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৯

আত্মসমর্পণ করলেন আমির হামজা

২০
X