পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাদক ও অস্ত্রসহ আটক

জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিক। ছবি : ‍সংগৃহীত
জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিক। ছবি : ‍সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক ব্যবসায়ী আরমানের সহযোগী হিসেবে কাজ করা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক অপরজন হলেন অরিফ হোসেন বাঁধন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার আগে পৌর শহরের পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের বথপালিগাঁও এলাকায় অ্যাডভান্স এলপিজি স্টেশনের পেছন থেকে তাদের আটক করা হয়। এ সময় আরমান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আটক আশিক পৌর শহরের বথপালিগাঁও মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে এবং বাঁধন একই শহরের রঘুনাথপুর মহল্লার মকবুল হোসেনের ছেলে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারি আরমান ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলে তার সহযোগী আশিক ও বাঁধন পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দেশের বাইরে ফুটবল খেলে চমকও দেখিয়েছেন আশিক। ২০১৯ সাল নেপালে অনুষ্ঠিত হওয়া মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের খেলায় ৭৫ মিনিটে আশিক মাঠে নেমে একাই ২ গোল দেন। ওই খেলায় ৯-০ গোলে বাংলাদেশ জিতে যায়। সে সময় উদীয়মান ফুটবলার হিসেবে বেশ আলোচনায় আসেন আশিক। কিন্তু পরে নানা কারণে মাঠ ছেড়ে মাদকের জগতে ঢুকে পড়েন। আরমানের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেন।

পুলিশ জানায়, আটকরা আরমানের হয়ে ইয়াবা সরবরাহ ও অস্ত্রের পাহারাদার হিসেবে কাজ করত। তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ ছিল।

এ বিষয়ে ওসি তাজুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটক আশিক ও বাঁধনকে মাদক সম্রাট আরমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X