কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:১২ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ধারের টাকা শোধ না করায় এসপির পদাবনতি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ধারের প্রায় সাত লাখ টাকা পরিশোধ না করায় পদাবনতি হয়েছে নিহার পুলিশ সুপার রঞ্জন হাওলাদারের। পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক বিশেষ পুলিশ সুপার ছিলেন তিনি। শাস্তির অংশ হিসেবে তাকে অতিরিক্ত এসপি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ব্যক্তিগত প্রয়োজনে আবু বাক্কার সিদ্দিকের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা ধার নেন নিহার রঞ্জন হাওলাদার। এরপর ১৪ দফায় (২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৭ এপ্রিল পর্যন্ত) ৬ লাখ ১৫ হাজার ২০০ টাকা ফেরত দেন তিনি। বাকি ৬ লাখ ৮৩ হাজার ৮০০ পরিশোধ করেননি। এ জন্য তার নামে বিভাগীয় মামলা হয়।

একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

পরে ব্যক্তিগত শুনানির আবেদন করেন নিহার রঞ্জন হাওলাদার। শুনানিতে টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন তিনি।

সামগ্রিক বিবেচনায় ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩ (খ) বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে একই বিধিমালার ৪(২)-এর উপবিধি (১)(ক) অনুযায়ী তিরস্কার দণ্ড দেওয়া হয় নিহার রঞ্জন হাওলাদারকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X