কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:৩৪ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার ব্যস্ততম দুই সড়ক অবরোধ

গাবতলী ও টেকনিক্যাল মোড় এবং বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ। ছবি : সংগৃহীত
গাবতলী ও টেকনিক্যাল মোড় এবং বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড় এবং বকেয়া বেতনের দাবিতে বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে গিয়ে অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজট দেখা দেয়। এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক ডা. এ কে আজাদ খান বর্তমানে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও সামলাচ্ছেন। একাধিক পদে থাকার কারণে বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে কার্যত স্থবির হয়ে আছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

তাদের দাবি, টানা দুইদিন ধরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে মানববন্ধন করলেও কোনো সমাধান মেলেনি। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়েছেন।

এদিকে বনানী থানার ওসি মেহেদী হাসান চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করার তথ্য নিশ্চিত করে বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলসের শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে বনানীর চেয়ারম্যান সড়ক অবরোধ করে আউটগোয়িং যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আউট গোয়িংয়ে নিম্নোক্ত ডাইভারশন দেওয়া হচ্ছে :

মহাখালী বা জাহাঙ্গীর গেট থেকে উত্তরমুখী যানবাহন আমতলী হয়ে গুলশান-১, সেখান থেকে গুলশান-২ হয়ে নতুন বাজার কিংবা বনানী ২৭ নম্বর সড়ক ব্যবহার করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১০

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১১

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১২

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৪

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৫

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৬

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৭

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৮

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৯

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

২০
X