মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
না‌লিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ, কচুরিপানার নিচে মিলল লাশ

নিহত মাইমুনা খাতুন। ছবি : সংগৃহীত
নিহত মাইমুনা খাতুন। ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন দিন পর মাইমুনা খাতুন নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাইমুনা খাতুন স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৩ আগস্ট) বিকেলে মফিজুল ইসলামের মেয়ে মাইমুনা (১৩) সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশেই খেলতে গিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

মঙ্গলবার বিকে‌ল ৪টার দিকে মাইমুনার চাচা বাড়ির পাশের নিচু জমি থেকে দুর্গন্ধ পেয়ে কচুরিপানার নিচে একটি অর্ধগলিত লাশ দেখতে পান। পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য শাহীন সাফওয়ান বলেন, এটি হত্যা না দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। তবে যদি এটি হত্যা হয়ে থাকে, তাহলে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

মাইমুনার চাচা শুক্কুর আলী বলেন, আমাদের কারও প্রতি কোনো অভিযোগ নেই। তবে ময়নাতদন্তের পর সঠিক ঘটনা উদ্ঘাটন হবে বলে আশা করি।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X