তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ
লেডি গাগার ‘না’

নাছোড়বান্দা শাহরুখ!

বলিউড অভিনেতা শাহরুখ খান ও মার্কিন গায়িকা লেডি গাগা। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা শাহরুখ খান ও মার্কিন গায়িকা লেডি গাগা। ছবি: সংগৃহীত

শাহরুখের ব্যক্তিত্ব বরাবরই মন জয় করেছে নারীদের। ৫৮ বছর বয়সে এখনো তিনি ‘হার্টথ্রব’ তকমা ধরে রেখেছেন। তবে এবার বলিউড বাদশাকে নিয়ে নিন্দার ঝড় বইছে মার্কিন গায়িকা লেডি গাগার প্রতি তার ব্যবহারের কারণে। বারবার মানা করেছেন গায়িকা, তবু নাছোড়বান্দা অভিনেতা। বাদশার এমন আচরণে অবাক নেটপাড়া।

ঠিক কী হয়েছিল? ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১১ সালে ভারতে আসেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী লেডি গাগা। সেসময় এক সাক্ষাৎকারে এক সোফায় দেখা যায় গাগা ও শাহরুখ খানকে। সেখানে হাসিঠাট্টা করছিলেন তারা। আর অভিনেতা তো আগে থেকেই হাস্যরস ও বুদ্ধিমত্তার কারণে প্রশংসিত। তবে গাগার ক্ষেত্রে যেন ঘটনাটা উল্টো হয়ে গেল। হঠাৎ করেই গাগা-শাহরুখের সেই সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, প্রথম থেকেই গাগার চায়ের কাপ নিতে চান শাহরুখ; কিন্তু এড়িয়ে যাচ্ছেন গায়িকা। শাহরুখ বলেন, ‘আমি আমার এই দামি ঘড়ি আপনাকে উপহার দিতে চাই।’ তবে কথাটি একেবারেই মজার ছলে নেননি গাগা। বারবার না করতে থাকেন তিনি। একপর্যায়ে প্রত্যাখ্যান করেন অভিনেতাকে; কিন্তু শাহরুখ তার স্বভাবের বিপরীতে হেঁটেই গাগাকে জোর করতে থাকেন। তার হাত টেনে ঘড়ি পরিয়ে দিতে চাইলে গাগা বলেন, ‘তুমি তোমার অনুরাগীদের দিয়ে দাও।’ তারপর সোফার যে প্রান্তে শাহরুখ বসে ছিলেন, সেখান থেকে ওঠে গাগার অনেকটা কাছাকাছি চলে আসেন। তাতে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন গায়িকা। এই ভিডিও ভাইরাল হতেই অভিনেতার এমন ব্যবহার সমালোচিত হচ্ছে নেটপাড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X