তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

গাইলেন তারা বিজয়ের গান

গাইলেন তারা বিজয়ের গান

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘বিজয়ের আলো’। গতকাল মঙ্গলবার রাত ১০টায় প্রচারিত এ অনুষ্ঠানে একঝাঁক সংগীতশিল্পী সম্মিলিতভাবে পরিবেশন করেছেন দুটি কালজয়ী দেশাত্মবোধক গান।

অনুষ্ঠানে গাওয়া গান দুটি হলো—‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে! লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার’ এবং ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে’।

‘দুর্গম গিরি’ গানটির কথা লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং সুর করেছেন তার ঘনিষ্ঠ সংগীত-সহচর ও স্বরলিপিকার নিতাই ঘটক। অন্যদিকে, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে’ গানটির কথা ও সুর করেছেন আপেল মাহমুদ—যিনি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির জন্য বিশেষভাবে পরিচিত।

উল্লেখ্য, আপেল মাহমুদ দেশাত্মবোধক গানের পাশাপাশি রবীন্দ্রসংগীত, লালনগীতি, গণসংগীত ও আধুনিক গানেও সমানভাবে অবদান রেখেছেন। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৫ সালে একুশে পদকে ভূষিত হন।

বিটিভির ‘বিজয়ের আলো’ অনুষ্ঠানে এই দুটি গান পরিবেশন করেন নোলক বাবু, এইচ এম আলাউদ্দিন, তানজিন মিথিলা, অনিরুদ্ধ শুভ, নুযহাত সাবিহা পুষ্পিতা, অনিন্দিতা সাহা অথৈ, মেঘলা রহমান, পিয়া সরকার, আরমিন জামান, ফারিহা জাহান, রাকা পপি, শিলা দেবী এবং জয় দীপু সূত্রধর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

১০

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১১

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১২

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৩

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৪

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৫

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৬

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৭

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৮

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৯

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

২০
X