তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

বাগদানের গুঞ্জন

জোই ক্রাভিটজ ও হ্যারি স্টাইলস I ছবি: সংগৃহীত
জোই ক্রাভিটজ ও হ্যারি স্টাইলস I ছবি: সংগৃহীত

রোমের রাস্তায় হাত ধরে হাঁটা আর আঙুলে ঝলমলে সোনালি আংটি—এতেই আবারও আলোচনায় জোই ক্রাভিটজ ও হ্যারি স্টাইলস। সাম্প্রতিক এক রোমান্টিক ভ্রমণে জোইর রিং ফিঙ্গারে নজরকাড়া আংটি দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে বাগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে তাহলে কি গোপনেই বাগদান সম্পন্ন করেছেন হলিউডরে জনপ্রিয় এই জুটি।

দ্য সান প্রকাশিত ছবিতে দেখা যায়, স্টাইলসের সঙ্গে ঘুরে বেড়ানোর সময় জোই একটি মোটা সোনালি আংটি পরেছিলেন, যা এর আগেও তাকে পরতে দেখা গিয়েছিল। যদিও এই জুটি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি, তবু আংটির অবস্থান নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

গুঞ্জনের মাঝেও রোমে জোই ও হ্যারিকে দেখা গেছে বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠভাবে সময় কাটাতে। আগস্টে সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই রোম, টাস্কানি, লন্ডন ও নিউইয়র্ক—একসঙ্গে ভ্রমণের মাধ্যমে নিয়মিত আলোচনায় রয়েছেন তারা।

ঘনিষ্ঠ সূত্র বলছে, সম্পর্কটি ধীরে ধীরে আরও গভীর হচ্ছে। জোই শিগগির নতুন একটি সিনেমার কাজে যুক্তরাজ্যে থাকবেন এবং সে সময় হ্যারি স্টাইলসের সঙ্গেই থাকবেন। অন্যদিকে স্টাইলস ব্যস্ত তার চতুর্থ অ্যালবামের কাজে। বাগদান হোক বা না হোক, রোমের রাস্তায় ধরা পড়া সেই সোনালি আংটি যে এ তারকা জুটির সম্পর্কের উষ্ণতা তুলে ধরেছে, তা বলাই যায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১০

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১১

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১২

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৩

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৪

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৫

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৬

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৭

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৯

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X