বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

রোমান্সে ভাসছেন হ্যারি স্টাইলস

হ্যারি স্টাইলস । ছবি : সংগৃহীত
হ্যারি স্টাইলস । ছবি : সংগৃহীত

ভালোবাসা কি আবারও ফিরে এলো মার্কিন গায়ক হ্যারি স্টাইলসের জীবনে? গানের মঞ্চ কাঁপানো এই পপ সেনসেশন এবার হৃদয়ের তালে এক রহস্যময়ীর হাত ধরে নেচেছেন গ্ল্যাস্টনবারি উৎসবে। রাত গভীর, আকাশে তারার মেলা আর চারদিকে সংগীতের মুগ্ধতা। এই আবহেই দেখা গেল হ্যারিকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়। শুধু তাই নয়, সবার চোখের সামনে উন্মোচিত হলো তাদের আবেগময় এক চুম্বনের দৃশ্য, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ওয়ান ডিরেকশনের প্রাক্তন সদস্য ও ‘অ্যাজ ইট ওয়াজ’ খ্যাত গায়ক হ্যারি স্টাইলস গ্ল্যাস্টনবারি উৎসবে পৌঁছান রোববার (২৯ জুন) রাত ১টা ৪৫ মিনিটে। তখনই উপস্থিত হন সেই বিশেষ নারীও। দুজনের দৃষ্টি যেই মিলল, সময় যেন থেমে গেল কিছুক্ষণের জন্য। বন্ধুদের মাঝ থেকে আলাদা হয়ে গিয়ে তারা হারিয়ে গেলেন নিজেদের জগতে।

গায়কের এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বলেন , এই রহস্যময়ী নারীর প্রতি বেশ কিছুদিন ধরেই আগ্রহ ছিল হ্যারির। আরও জানা যায়, তারা একসঙ্গে হওয়ার সঙ্গে সঙ্গেই যেন চারপাশ আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। হ্যারি পুরো সময়টাই ওই নারীর সঙ্গে কাটিয়েছে। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো।

গ্ল্যামারাস এই ভালোবাসার মুহূর্ত আরও বেশি আলোচনার জন্ম দেয়, কারণ এর ঠিক আগের দিন হ্যারির প্রাক্তন ব্যান্ডমেট লুইস টমলিনসন হঠাৎ করেই ইনস্টাগ্রামে হ্যারিকে নিয়ে একটি পোস্টে লাইক দেন এবং পরে অবশ্য সেটা তুলে নেন। এতে হ্যারির পুরনো বন্ধুত্ব ও সম্পর্ক নিয়েও নতুন করে গুঞ্জন শুরু হয়।

এদিকে ‘দ্য সান’-এর বরাতেও জানা যায়, চুম্বনরত এই নারীকে হ্যারি আগে থেকেই চিনতেন। তবে কানাডিয়ান অভিনেত্রী টেলর রাসেলের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম হ্যারিকে কারও সঙ্গে প্রকাশ্যে এমন অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেল। জানা যায়, “জাপান সফরের পর থেকেই হ্যারি ও টেলরের মধ্যে দূরত্ব তৈরি হয়। যদিও তারা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, তবে এখন তারা নিজেদের আলাদাভাবে একটু সময় দিচ্ছেন।

তবে একসময়ের প্রেমিকাদের তালিকায় টেলর সুইফট, কেন্ডাল জেনার, অলিভিয়া ওয়াইল্ডের মতো তারকারা থাকলেও এই রহস্যময়ী নতুন নারীকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X