তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

তামান্নার আকাশচুম্বী পারিশ্রমিক

তামান্নার আকাশচুম্বী পারিশ্রমিক

গত বছর যেন তামান্না ভাটিয়ার জীবনে ছিল এক টানটান সিনেমার চিত্রনাট্য। ভাঙন, বেদনা আর পুনর্জন্মে ভরা। দীর্ঘদিনের প্রেম ভেঙে যাওয়ার আঘাত তাকে মুহূর্তের জন্যও থামাতে পারেনি। চোখের জল লুকিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন, ব্যক্তিগত জীবনের ক্ষত কখনোই তার পেশাদার রাজত্বকে টলাতে পারে না। বরং সবকিছুর পরও তামান্না ফিরেছেন আরও ভয়ংকর শক্তিতে। এখন তিনি আর দিন বা সিনেমার চুক্তিতে নিজেকে বাঁধেন না, ইন্ডাস্ট্রিতে তার সময়ের মূল্য মাপা হয় মিনিটে, আর সেই পারিশ্রমিক ছুঁয়েছে আকাশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৬ সালেও তামান্নার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। তবে নতুন বছরে তামান্না খবরের শিরোনামে এসেছেন তার আকাশচুম্বী পারিশ্রমিকের কারণে। এখন তার পারিশ্রমিক নির্ধারণ করা হয় মিনিট হিসাব করে।

আর সেই প্রতি মিনিটের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে যে কারও। সম্প্রতি গোয়ায় আয়োজিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তামান্না। সেখানে আরও অনেক নামিদামি তারকা উপস্থিত থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তামান্নাই।

সেই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের একটি নাচের পারফরম্যান্সের জন্য এই অভিনেত্রী দাবি করেছিলেন ৬ কোটি টাকা। অর্থাৎ, মঞ্চে প্রতি এক মিনিটের জন্য ১ কোটি টাকা নিয়েছেন তিনি।

এদিকে অনুষ্ঠানের টিকিটের দাম চড়া হওয়া সত্ত্বেও তামান্নার জনপ্রিয়তার কারণে কোনো টিকিটই অবিক্রীত ছিল না। মঞ্চে তার উপস্থিতিতেই দর্শকদের উন্মাদনা কয়েকগুণ বেড়ে গিয়েছিল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X