কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

আলেপ্পোর শেখ মাকসুদে তীব্র সংঘর্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো শহরের শেখ মাকসুদ এলাকায় সংঘর্ষ আরও তীব্র হয়েছে। এ নিয়ে একে অপরকে দোষারোপ করছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ও সিরীয় সরকারি সেনাবাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে এসডিএফ-ঘনিষ্ঠ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসায়িশ দাবি করে, শেখ মাকসুদে চলমান সংঘর্ষ নিয়ে সিরীয় সরকার মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা স্পষ্ট করে জানায়, এই এলাকায় সংঘর্ষে পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি)-র যোদ্ধারা জড়িত—এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এসডিএফের দাবি, শেখ মাকসুদে যারা লড়াই করছে তারা স্থানীয় বাসিন্দা, যারা নিজেদের পরিবার, ঘরবাড়ি ও সম্মান রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুলেছে। সিরীয় সরকার ইচ্ছাকৃতভাবে তাদের সাবেক শাসকগোষ্ঠী বা পিকেকে সদস্য হিসেবে তুলে ধরে বেসামরিক এলাকায় হামলাকে ন্যায্যতা দিতে চাইছে বলেও অভিযোগ করা হয়। সহিংসতার জন্য সিরীয় সরকার ও তাদের মিত্রদের পুরোপুরি দায়ী করে এসডিএফ।

অন্যদিকে, সিরীয় সেনাবাহিনী সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়েছে। সেনাবাহিনীর অপারেশন কমান্ড জানায়, উত্তেজনা কমাতে তারা একটি সমঝোতার প্রস্তাব দিয়েছিল, যাতে এসডিএফ যোদ্ধারা অস্ত্রসহ শেখ মাকসুদ ছেড়ে যেতে পারে। তবে তাদের অভিযোগ, এসডিএফ সেই প্রস্তাব ভঙ্গ করে তিনবার সরিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত বাসে হামলা চালিয়েছে এবং সামরিক অবস্থানে গোলাবর্ষণ করেছে।

সিরীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এসব হামলায় তিনজন সেনা নিহত এবং ১২ জনের বেশি আহত হয়েছেন। তারা আরও জানায়, বারবার সময়সীমা লঙ্ঘন ও গোলাবর্ষণের কারণে সব আলোচনা ব্যর্থ হয়েছে। এরপরই শেখ মাকসুদ এলাকায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতেই আলেপ্পোতে সিরীয় সরকারি বাহিনী ও যুক্তরাষ্ট্র-সমর্থিত এসডিএফের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। নতুন সরকারে কুর্দি প্রশাসন ও সামরিক কাঠামো একীভূত করার আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই এই সহিংসতা শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X