তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে জোলির ‘কৌচার’

আসছে জোলির ‘কৌচার’

ফ্যাশন ইন্ডাস্ট্রির রঙিন দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতা তুলে ধরতে আসছে অ্যাঞ্জেলিনা জোলির নতুন চলচ্চিত্র ‘কৌচার’। অ্যালিস উইনোকুর পরিচালিত এ মুভিটি এরই মধ্যে আলোচনায় এসেছে। প্যারিস ফ্যাশন উইকের ব্যস্ত ও উন্মাদ পরিবেশকে পটভূমি করে ‘কৌচার’ তুলে ধরেছে তিন নারীর পরস্পর জড়িয়ে থাকা জীবনসংগ্রামের গল্প। মুভিতে অ্যাঞ্জেলিনা জোলি অভিনয় করেছেন ম্যাক্সিন ওয়াকার চরিত্রে—একজন স্বাধীন চলচ্চিত্র পরিচালক, যিনি হঠাৎ করেই উচ্চ ফ্যাশনের জগতে প্রবেশ করেন। একটি ফরাসি ফ্যাশন হাউসের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ প্রযোজনার সুযোগ তার সামনে খুলে গেলেও, একই সময়ে তাকে মোকাবিলা করতে হয় এক সম্ভাব্য প্রাণঘাতী রোগের খবর। জোলির সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আনিয়ের আনে—সুদান থেকে আসা এক উদীয়মান ফ্যাশন মডেলের ভূমিকায়। কৌচার দুনিয়ার সামাজিক ও সাংস্কৃতিক রাজনীতি বুঝতে গিয়ে তাকে পাড়ি দিতে হয় নানা মানসিক টানাপোড়েনের পথ। এ সিনেমার সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির ব্যক্তিগত সংযোগও গভীর। ক্যানসার নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতার কারণেই তিনি এ প্রজেক্টে যুক্ত হয়েছেন বলে জানান। তার মা, অভিনেত্রী মার্শেলিন বার্ট্রান্ড, ২০০৭ সালে স্তন ও ডিম্বাশয় ক্যানসারের জটিলতায় মারা যান।

গত বছর ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন, ‘আমার কাছে এটি ভীষণ ব্যক্তিগত একটি মুভি। এটি এতটাই ব্যক্তিগত যে, আমার মনে হয়—এটা একমাত্র কাজ, যেটাকে সিনেমার মতো মনে হয় না।’ পরিচালক অ্যালিস উইনোকুরের কাছেও এ চরিত্রে জোলি ছিলেন প্রথম পছন্দ। তিনি বলেন, ‘আমি জানতাম অ্যাঞ্জেলিনা এই গল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত। আমি দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করতে চেয়েছি এবং আইকনের আড়ালে থাকা ভঙ্গুর মানুষটিকে দেখানো আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।’

মুভিটিতে আরও অভিনয় করেছেন লুই গারেল, গারাঁস মারিলিয়ে, ভিনসাঁ লিন্ডন ও ফিনেগান ওল্ডফিল্ড।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X