তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:২০ এএম
প্রিন্ট সংস্করণ

জাপানি উপন্যাস থেকে কোরিয়ান সিনেমা

জাপানি উপন্যাস থেকে কোরিয়ান সিনেমা । ছবি : সংগৃহীত
জাপানি উপন্যাস থেকে কোরিয়ান সিনেমা । ছবি : সংগৃহীত

কোরিয়ান ড্রামাপ্রেমীদের জন্য সুখবর। বহুল আলোচিত কোরিয়ান সিনেমা ‘ইভেন ইফ দিস লাভ ডিসেপিয়ার্স টুনাইট’ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে। ছবিটির নির্মাতা কিম হাই-ইয়ং এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৮ জানুয়ারি নেটফ্লিক্সের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি আবেগঘন টিজার ক্লিপ প্রকাশের মধ্য দিয়ে এই মুক্তির ঘোষণা আসে। এর আগে ছবিটি ২০২৫ সালের ২৪ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এদিকে বৈশ্বিক প্রেক্ষাগৃহে মুক্তির পথে না গিয়ে নির্মাতারা সরাসরি ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন, যাতে বিশ্বের দর্শকরা একই সঙ্গে গল্পটির সঙ্গে যুক্ত হতে পারেন। টিজার ক্লিপে দেখা যায়, দুই কিশোর-কিশোরী সম্পর্কে জড়ানোর আগে এক অদ্ভুত শর্তে সম্মত হয়। তারা একে অপরের প্রতি গভীরভাবে জড়িয়ে পড়বে না। শুরুতে হালকা বন্ধুত্ব ও নির্ভার দেখা-সাক্ষাৎ হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তাদের মাঝে জন্ম নিতে থাকে তরুণ বয়সের নিঃশব্দ প্রেম। কিন্তু এক সকালে সবকিছু ওলটপালট হয়ে যায়। মেয়েটি কিছুই মনে করতে পারে না—এমনকি ছেলেটিকেও চিনতে ব্যর্থ হয়। সেই শূন্যতার মধ্যেও ছেলেটি দৃঢ় প্রতিজ্ঞা করে, যতদিন সম্ভব, প্রতিটি দিনকে সে তার জন্য আনন্দে ভরিয়ে দেবে। ছবিতে চু ইয়ং উ অভিনয় করেছেন কিম জে-ওন চরিত্রে। যিনি একজন হাই স্কুল শিক্ষার্থী, যার জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। বংশগত হৃদরোগে আক্রান্ত হওয়ায় প্রতিটি দিনই তার কাছে শেষ দিনের মতো মূল্যবান।

বিপরীতে, শিন সি আহ অভিনীত হান সিও-ইউন প্রতিদিন সকালে জেগে ওঠে অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া নিয়ে—আগের দিনের কোনো স্মৃতি তার মনে থাকে না, যেন প্রতিটি সকালই নতুন জীবন। গুরুতর রোগ সত্ত্বেও সে জীবনকে দেখে ইতিবাচক দৃষ্টিতে, প্রাণবন্ত ও উজ্জ্বল মানসিকতায়।

দুজনের পথ একসময় মিলিত হয়, আর ধীরে ধীরে তারা একে অপরের জীবনে হয়ে ওঠে আশ্রয়, শক্তি ও নীরব রক্ষাকর্তা।

মিসাকি ইচিজোর একই নামের জনপ্রিয় জাপানি উপন্যাস অবলম্বনে নির্মিত এই গল্পটি প্রথমবার পর্দায় আসে ২০২২ সালে, জাপানি চলচ্চিত্র ‘ইভেন ইফ দিস লাভ ডিসেপিয়ার্স ফর্ম দ্য ওয়ার্ল্ড টুনাইট’ হিসেবে, যেখানে অভিনয় করেছিলেন শুনসুকে মিচিয়েদা ও রিকো ফুকুমোতো।

তবে কিম হে ইয়ং পরিচালিত আসন্ন এই আবেগঘন রোমান্টিক ড্রামা দর্শকদের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে উন্মুক্ত হবে ভালোবাসা, স্মৃতি আর ক্ষণস্থায়ী জীবনের এক নিঃশব্দ ও গভীর গল্প নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১০

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১১

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৩

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৪

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৫

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৬

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৭

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৮

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৯

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

২০
X