কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর দুপুর ২টায় রংপুর ঈদগাহ ময়দানে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

গুলশানে বিএনপির চেয়ারম্যান অফিসে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সকাল ১০টা থেকে সূত্রাপুর থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা করবেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

জামায়াত আমিরের কর্মসূচি

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় সফর৷ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকালে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন তিনি ৷ এরপর বেলা ১১টায় নোয়াখালী, বিকেলে সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় লাকসাম এবং সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লায় নির্বাচনী জনসভা করবেন জামায়াত আমির।

নাহিদ ইসলামের কর্মসূচি

আফতাবনগরের আড্ডার মোড়ে সকাল ৯টা পর্যন্ত গণসংযোগ করবেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এরপর সকাল ৯টা থেকে আনন্দনগর, বৈঠাখালী, পাচতলা বাজার, পোস্টঅফিস ও ডিআইটি মাঠে পথসভা করবেন তিনি। বেলা সাড়ে ১১টার থেকে বৌদ্ধ মন্দির, মেরুল মন্দির পরিদর্শন করবেন নাহিদ ইসলাম। পরে মেরুল মসজিদে জুমার নামাজ আদায় করবেন তিনি।

বিকেল ৩টায় গুলশানের হোটেল লেকশোরে জাতীয় নাগরিক পার্টির ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ ঘোষণা করবেন নাহিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১০

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১১

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১২

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৪

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৫

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৬

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৮

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৯

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

২০
X