তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১০:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদে আসছেন দীঘি-বাশার

ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও খায়রুল বাশার।
ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও খায়রুল বাশার।

কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার নাইনটিজ’। কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও খায়রুল বাশার। নব্বই দশকের আলোচিত একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। ঈদুল আজহায় এটি প্রচার হবে আরটিভিতে।

দীঘি বলেন, “ওয়েব সিনেমা ‘মার্ডার নাইনটিজ’ ছবির গল্পটি অসাধারণ। এতে অভিনয় করেছি গৃহবধূর চরিত্রে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন। ঘটে নানা ঘটনা।”

দীর্ঘদিন পর নতুন সিনেমায় দীঘি। এর আগে তিনি জানিয়েছিলেন, পর্দায় নতুনভাবে হাজির হবেন। অবশেষে তাই করে দেখালেন এই মডেল অভিনেত্রী। আট মাস আগের এবং সম্প্রতি দুটি ছবি দিয়ে নতুনভাবে নিজেকে তৈরি করা প্রসঙ্গে দীঘি বলেন, ‘এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গত আট মাসে ওজন ৬১ থেকে ৫২ কেজিতে নিয়ে এসেছি।’

সিনেমাটি প্রসঙ্গে খাইরুল বাশার বলেন, ‘নব্বই দশকে ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। চিত্রনাট্য পড়ার পর সেই সময়কার পত্রিকা ঘেঁটে দেখলাম, বিষয়টি তখন সারা দেশকে নাড়া দিয়েছিল। আমাদের চিত্রনাট্যটিও দারুণ। আশা করছি এটিও আলোচিত হবে।’

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ। জানা গেছে, টেলিভিশনে প্রচারের পর এটি আরটিভি প্লাসেও মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X