এ এইচ মুরাদ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৮ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি ডন হয়ে আসছি

কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত

গত রোববার রাতে বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত আসিফ আকবর রাজধানীতে তার নিজস্ব অফিসে শুটিং করছিলেন। শুটিংয়ের ফাঁকে কালবেলার সঙ্গে একান্তে কথা বলেছেন ‘ও প্রিয়া তুমি কোথায়’র মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রিতে ঝড় তোলা এ গায়ক। সাক্ষাৎকার নিয়েছেন এ এইচ মুরাদ

শুটিংয়ের মাঝে ঘামছিলেন…

হ্যাঁ, শরীরটা একটু খারাপ। তিন দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি সব একসঙ্গে ভর করেছে।

অসুস্থ শরীর নিয়ে শুটিং করছেন?

আজকে দুটি গানের ভিডিওর শুটিং করছি। এর মধ্যে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ছেলেগুলো অনেক দিন ধরেই অপেক্ষায় ছিল। তাই আর ওদের অপেক্ষায় রাখতে চাইনি।

স্টুডিওতে গানের শুটিং করছেন। দীর্ঘদিন আপনার অভিনীত মিউজিক ভিডিও আসছে না…

প্রায় সাড়ে তিন বছর তো হতেই চলল। আসলে শুটিংয়ে সময় দিলে অডিও গানের সংখ্যা কমে যায়। আমি রেকর্ডিংয়ের দিকে সময়টা বেশি দিয়েছি। তবে কালবেলার মাধ্যমে ফ্যানদের জানাতে চাই, বিগ বাজেটের একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে আসছি। এটা আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে। গানের নাম ‘দ্য লাস্ট ডন’। আমি ডন হয়ে আসছি। গানে আমাকে একজন ডনের ভূমিকায় দেখবে দর্শক। এতে আমার অ্যাকশন দৃশ্য থাকবে। দৃশ্যগুলো উপভোগ করবেন ফ্যানরা। আগামী ঈদুল ফিতরে শ্রোতারা গানটি পাবেন।

অফিসের সেটআপ এখনো সম্পন্ন হয়নি দেখছি…

নতুন অফিস নিয়েছি। পুরোদমে অফিস গোছানোর কাজ চলছে। এখানে পডকাস্টের জন্য একটা স্টুডিও থাকছে। ফিফটিন মিনিট আসিফ আকবর নামে একটা অনুষ্ঠান করব। মূলত দেশ-বিদেশের আমার সব ফ্যানের জন্যই করছি এটি।

গানের কাজ কি কমিয়ে দিয়েছেন?

কিছুটা, এখন আমি আন্তর্জাতিক পর্যায়ে গান করতে যাচ্ছি। শ্রেয়া ঘোষালের সঙ্গে ডুয়েট গান আসবে। এ ছাড়া ভারতীয় প্রযোজনা সংস্থা সারেগামা ও টি সিরিজের সঙ্গে সামনে কাজ হবে। সামনে শ্রোতারা আমার হিন্দি গান পাবেন। হিন্দি ভাষার গানের জন্য ট্রেইনিং করব।

‘গহীনের গান’র পর নতুন কোনো সিনেমায় অভিনয়ে দেখা যাবে কি?

ওটা মিউজিক্যাল ফিল্ম ছিল। আমার নিজের গাওয়া গান নিয়ে নির্মিত। ভিন্ন ঘরানার একটা প্রোজেক্ট। অনেকেই কাজটি পছন্দ করেছেন। আসলে অভিনয় আমার পেশা নয়। তাই সিনেমায় অভিনয় নিয়ে ভাবছি না।

নতুন পরিকল্পনা নিয়ে জানতে চাই...

আমি সবসময় পরিকল্পনা করেই কাজ করি। বাংলা গানকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রমোট করতে চাই। যেটি নিয়ে অনেকটা পথ এগিয়েছি। এ ছাড়া নিজের ব্যবসা নিয়েও ব্যস্ততা বাড়ছে। গান গাওয়ার পাশাপাশি সবকিছু চলবে। ফ্যানদের কারণেই আজকের আমি। অন্যদিকে গান গেয়ে চলেছি বলেই কিন্তু তারা আজও আমাকে ভালোবাসে। আমার নতুন নতুন গান উপভোগ করে। যত দিন সুস্থ আছি, তাদের জন্য গান করে যাব।

ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ইটস ওকে। আপনাকে ও কালবেলাকে ধন্যবাদ। ভালোবাসা অবিরাম...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X