তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৩:৩৬ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:১০ এএম
প্রিন্ট সংস্করণ

বছর শেষে শুভ-ফারিয়ার ‘ফুটবল ৭১’

বছর শেষে শুভ-ফারিয়ার ‘ফুটবল ৭১’

পরিচালক অনম বিশ্বাস। ‘দেবী’ সিনেমার পর দীর্ঘ বিরতি শেষে আবারও পর্দায় ফিরছেন তিনি। নতুন সিনেমার নাম ‘ফুটবল ৭১’, অর্থাৎ ১৯৭১ সালের ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। দীর্ঘ গবেষণার পর ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি শুটিং শুরু হয়। এখন কাজ একদমই শেষ পর্যায়ে। এ বছর শেষের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা কালবেলাকে নিশ্চিত করলেন নির্মাতা অনম বিশ্বাস।

নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে এ নির্মাতা কালবেলাকে বলেন, ‘আমি সিনেমার বিষয়ে বরাবরই একটু খুঁতখুঁতে। সবসময় চেষ্টা করি দর্শকদের নিখুঁত কাজ উপহার দেওয়ার। সে ক্ষেত্রে আমার কাজগুলো শেষ হতে একটু দেরি হয়। দেশের বিভিন্ন জেলায় আমরা এরই মধ্যে শুটিং করেছি। সামান্য কিছু শট বাকি আছে। আশা করি খুব দ্রুত দৃশ্যায়ন শেষ করতে পারব।’

এ সময় সিনেমার গল্প ও মুক্তির বিষয়ে পরিচালক বলেন, ‘সিনেমার গল্পে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বের কথা উঠে আসবে। সেখানে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের গল্প দেখানো হবে। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এ ফুটবল দলের হাত ধরেই উড়েছিল। সেই আবেগের চিত্রায়ণও হবে। আশা করি সিনেমাটি আমাদের দেশের দর্শকদের স্বাধীনতার সেই সময়ে নিয়ে যাবে। দুই ঈদের পর সিনেমাটি আমরা প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছি। সেটি হতে পারে নভেম্বর অথবা ডিসেম্বর।’

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সময়ের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রীকে। সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও নায়িকার ভূমিকায় আছেন নুসরাত ফারিয়া।

২০১৯-২০ অর্থবছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। শুভ-ফারিয়া ছাড়াও সিনেমায় আরও অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, বাঁধন, লিংকনসহ দেশের একঝাঁক তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১০

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১১

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১২

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৫

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৬

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৭

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৯

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

২০
X