তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪১ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১২:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

পাকিস্তানে বাংলার জ্বীন

পাকিস্তানে বাংলার জ্বীন

ঈদের সিনেমা ‘মোনা: জ্বীন-২’। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার পাকিস্তানে মুক্তি পেয়েছে। লাহোর, করাচি, ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে চলছে এটি। বিষয়টি সিনেমাটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাল্টিপ্লেক্সসহ সেখানকার ২৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রতিদিন ৮২টি শো চলছে। এরপর জাজ-এর কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘পাকিস্তানে সিনেমাটি প্রদর্শনে আমাকে সহযোগিতা করেছেন এম আর নাইন সিনেমাটির প্রযোজক পার্টনার। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। তিনিই পাকিস্তানে সিনেমাটি প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। শুক্রবার থেকে ইংরেজি সাবটাইটেলে এটি প্রদর্শন হচ্ছে, যা আমাদের জন্য গর্বের।’

তিনি আরও বলেন, ‘এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তানেও আমাদের সিনেমার একটা বড় বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা। এই অগ্রযাত্রায় প্রথম থেকেই জাজের ভূমিকা ছিল। আমরা সে বিষয়টিই ধরে রেখে দেশের সিনেমাকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে চাই।’

‘মোনা: জ্বীন-২’ সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১০

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১১

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১২

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৩

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৪

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৫

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৬

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৭

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৮

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৯

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

২০
X