তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৩:৫০ এএম
আপডেট : ০১ মে ২০২৪, ১২:৫৯ পিএম
প্রিন্ট সংস্করণ

এটা অবশ্যই ভালো লাগার: ফারিণ

এটা অবশ্যই ভালো লাগার: ফারিণ

মডেল, অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয় দিয়ে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন তিনি। কাজ করেছেন দেশ ও দেশের বাইরে। এবার গান গেয়ে আলোচনায় এলেন এই অভিনেত্রী। শুধু আলোচনাই নয়, গানটি আছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে।

ঈদুল ফিতরে নতুন করে দর্শকদের সামনে এসেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তারা দুজন মিলে গান করেছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। অনুষ্ঠানটি প্রচারের পরপরই গানটি আপলোড দেওয়া হয় ইত্যাদির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে। তার পরই থেকে যেন শ্রোতারা লুফে নিয়েছেন গানটি। এখন এটি আছে ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে। ‘রঙে রঙে রঙিন হবো’ শিরোনামের গানটি ইত্যাদিতে প্রচারের পর প্রশংসার জোয়ার বইতে শুরু করে। সবাইকে অবাক করে দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন ফারিণ। কারণ শিল্পী না হয়েও তার এমন গায়কি মুগ্ধ করেছে সবাইকে।

এমন ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত ফারিণ কালবেলাকে বলেন, ‘গানটি প্রকাশের পর থেকেই অসম্ভব ভালোবাসা পাচ্ছি। প্রথম গান এভাবে প্রশংসিত হবে, কখনো ভাবতেও পারিনি। এমন হবে আমি কখনো আশা করিনি। শুনলাম এটি নাকি ট্রেন্ডিংয়েও রয়েছে। এটা অবশ্যই ভালো লাগার। সামনে আরও গান করার জন্য অনুপ্রেরণা পেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এমন ভালোবাসার জন্য।’

গানটি এরই মধ্যে ৯০ লাখ শ্রোতা ইউটিউবে দেখে ফেলেছেন। এই গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

ফারিণ সম্প্রতি ইরান ও তুরস্ক ঘুরে দেশে ফিরেছেন। শুরু করেছেন শুটিংও। ঈদ পর্যন্ত নতুন একটি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত থাকবেন এই অভিনেত্রী। তবে সিনেমার বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে চাননি তিনি।

সবশেষ তাকে দেখা যায় শিহাব শাহীনের অরজিনাল ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’-তে। এতে তার বিপরীতে অভিনয় করেন প্রীতম হাসান। এতে আরও অভিনয় করতে দেখা যায় রূপন্তী আকিদ, সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, শাহীন শাহনেওয়াজ প্রমুখ। কাজটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১০

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১১

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

১২

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১৩

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১৪

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১৫

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৬

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৭

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৮

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৯

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X