তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ২৮ মে ২০২৪, ১১:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

অপূর্বর দাদির চরিত্রে দিলারা

অপূর্বর দাদির চরিত্রে দিলারা

ঈদের নাটক নিয়ে এরই মধ্যে ব্যস্ত ছোট পর্দার তারকারা। রাতদিন এক করে কাজ করছেন তারা। এবারের ঈদে নির্মাতা জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ফিকশন মন দুয়ারী। এতে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

ফিকশনে দিলারা জামান অপূর্বর দাদির চরিত্রে অভিনয় করেছেন।

এই ফিকশনে অভিনয় নিয়ে দিলারা বলেন, ‘আগের মতো এখন আর কাজ করার শক্তি পাই না। বয়স তো কম হয়নি। দেখতে দেখতে আমি এখন ৮২ বছরে চলে এসেছি। তাই এ কাজটি করতে আমার ভীষণ কষ্ট হয়েছে। কারণ অনেক রাত অবধি আমাকে শুটিং করতে হয়েছে। এখন আর রাত জাগার মতো শক্তি আমার শরীরে নেই। তাই যারাই আমাকে গল্প নিয়ে ভাববেন। তাদের বলতে চাই, শেষ রাতের যদি কোনো সিক্যুয়েন্স থাকে আমাকে সেক্ষেত্রে বাদ দিয়ে চিন্তা করবেন। এটি আমার জন্য কষ্টের।’

এরপর এই কিংবদন্তি কাজটি নিয়ে আরও বলেন, ‘অপূর্ব ফিকশনটিতে আমার নাতির চরিত্রে অভিনয় করেছে। ও দুর্দান্ত একজন অভিনেতা। এর আগেও বেশকিছু কাজ আমরা একসঙ্গে করেছি। তবে এমন গল্পে এবারই প্রথম। আশা করছি দর্শকের আমাদের দাদি-নাতির জুটি ভালো লাগবে।’

নাটকে অপূর্বকে দেখা যাবে প্রবাসীর চরিত্রে। যে দেশে আসে তার ওয়ারিশ বুঝে নিতে। একটা সময় অপূর্ব বিদেশে ফিরে যেতে চাইবে। কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারে না।

দিলারা জামান ও অপূর্ব দুজনই অভিনয় নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। অভিনেত্রীকে এরই মধ্যে বেশকিছু বিজ্ঞাপনে মডেল হতে দেখা গেছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে অপূর্বর ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X