তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ০২ জুন ২০২৪, ১২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদে ফাহমিদার নতুন গান

ঈদে ফাহমিদার নতুন গান

আসছে ঈদুল আজহায় নতুন গান উপহার দিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী। গানের শিরোনাম ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’। গানটি লিখেছেন ফারজানা রহমান। সুর করেছেন নবী নিজেই।

নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘নতুন গানটি দর্শকদের ভালো লাগবে। এর কারণ, গানের কথা অসাধারণ লিখেছেন ফারজানা। যার লেখায় আমি মুগ্ধ। এমন একটি গান আমায় দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। এ ছাড়া গানের সুর করেছি আমি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে করার। বাকিটা গান প্রকাশের পর দর্শক বলবেন।’ এদিকে ফাহমিদা নবীর কারিগরি (ভয়েজ গ্রুমিং স্কুল) এর যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় দেড় যুগ আগে। এই কারিগরি থেকেই নিজেদের ভয়েজ গ্রুমিং করিয়ে ফাহমিদা নবীর গানে অনুপ্রাণিত হয়ে ফাহমিদা নবীরই কথা ও সুরে কয়েকজন শিল্পী নিজেদের মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন। এরা হলেন শাকিল ‘সেই তুমি’, পিলু ‘যদি তোমার আকাশ আমার আকাশ এক হতো’, শাম্মী ‘বৃষ্টির সাথে রাত্রি ঘুমাক’, ফাহমিদা ‘হতে চাই রোদ’, ফাল্গুনী ‘কেন যে একা লাগে না ভালো’, শাকিলা ‘কথা জমে আছে’, রাবু ‘ভালোবাসা তোমাকে’ ও সোহেলের কণ্ঠে ‘বিবাগী এ মন’। ফাহমিদা নবী জানান, কোরবানি ঈদের আগেই সব গানই আনমোল প্রেজেন্টস ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X