তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০১:৫৮ এএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ০৮:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ
ওয়ারফেজের ঈদ উপহার

অন্ধ জীবন

অন্ধ জীবন

দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ। চার দশক ধরে শ্রোতাদের নিজেদের গান দিয়ে মুগ্ধ করে রেখেছে তারা। দেশ ও দেশের বাইরে করেছে একাধিক কনসার্ট। এ মাসেই ব্যান্ড ইন্ডাস্ট্রিতে তাদের ৪০ বছর হতে চলছে, যা নিয়ে আয়োজনে রয়েছে বিরাট পরিকল্পনা। তার আগেই পুরোনো জনপ্রিয় একটি গান ভক্তদের সামনে নতুন করে আনতে যাচ্ছে দলটি। শিরোনাম ‘অন্ধ জীবন’।

ওয়ারফেজ স্টেজ শোয়ের পাশাপাশি বর্তমানে ব্যস্ত আছে তাদের সিক্যুয়েল অ্যালবাম ‘পথচলা ২’ নিয়ে। এই অ্যালবামের তৃতীয় গান এটি। এর প্রথম ভার্সন প্রকাশ হয়েছিল ১৯৯৪ সালে। অবাক ভালোবাসা অ্যালবাম থেকে। প্রায় ৩০ বছর পর আবারও নতুন মিউজিকে আসছে গানটি। ১৬ জুন রাতে গানটি ওয়ারফেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

১৯৯৪ সালে ‘অন্ধ জীবন’ গানটিতে কণ্ঠ দেন সঞ্জয়। গানের কথা ও সুর বাবনা করিমের। সেসময় থেকেই গানটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এবার গানটিতে কণ্ঠ দেবেন ব্যান্ডের বর্তমান ভোকালিস্ট পলাশ নূর।

গানটি নিয়ে ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, “এরই মধ্যে ‘পথচলা ২’-এর দুটি গান প্রকাশ পেয়েছে। এবার আসছে তৃতীয় গান। প্রথম দুটির সফলতার পর আমরা তৃতীয় গান নিয়েও বেশ আশাবাদী। ঈদের আগে ওয়াফেজ ভক্তদের জন্য আমাদের এই উপহার।”

নিজেদের ৪০ বছর উদযাপনে ব্যান্ডটি যুক্তরাষ্ট্রে বেশকিছু কনসার্ট করবে। উদাযাপনটাও সেখানেই হবে। এ ছাড়া দেশ ও দেশের বাইরে তাদের ব্যস্ততা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

ওয়ারফেজের বর্তমান লাইনআপে আছেন—শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), ইব্রাহীম আহমেদ কমল (লিড গিটার), পলাশ নূর (ভোকাল), রজার (বেস), শামস (কিবোর্ড), সামির (লিড গিটার) ও সৌমেন দাস (গিটার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১০

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১১

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৩

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৪

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৫

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৬

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৭

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

২০
X