কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ের অপ্রকাশিত গল্প নিয়ে ‘মরদেহ গণনার কয়েকটি দিন’

বইয়ের প্রচ্ছদ। ছবি : সৌজন্য
বইয়ের প্রচ্ছদ। ছবি : সৌজন্য

উত্তাল ও রক্তাক্ত জুলাইয়ের দিনগুলোকে মাঠপর্যায়ের অভিজ্ঞতায় ধরে রাখার চেষ্টা করেছেন সাংবাদিক ও লেখক মুহাম্মাদ শফিউল্লাহ। তার নতুন গ্রন্থ ‘জুলাই গণঅভ্যুত্থান : মরদেহ গণনার কয়েকটি দিন’-এ উঠে এসেছে সেই সময়ের অপ্রকাশিত মানবিক গল্প। যা সংবাদমাধ্যমের সীমিত পরিসরে পুরোপুরি প্রকাশ করা সম্ভব হয়নি।

বইটি প্রকাশিত হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬-এ। প্রকাশনা সংস্থা ঐতিহ্য থেকে প্রকাশিত এ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ। বইটি মেলায় ৫৮১-৫৮৬ নম্বর স্টলে পাওয়া যাবে। প্রচ্ছদ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৭০ টাকা বা প্রায় ৮ মার্কিন ডলার।

লেখকের ভাষ্যে, বইটি কোনো তাত্ত্বিক বিশ্লেষণের গ্রন্থ নয়; বরং একজন মাঠের সাংবাদিকের চোখে দেখা সময়ের বাস্তব চিত্র। শফিউল্লাহ জানান, জুলাইয়ের ঘটনাগুলো নিয়ে নানা মতাদর্শভিত্তিক আলোচনা হয়েছে। তবে, তিনি সেসব বিতর্কে যাননি। কেবল নিজের দেখা দৃশ্য ও অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘সংবাদ প্রতিবেদনে সব মানবিক মুহূর্ত ধরা সম্ভব হয় না। অনেক সংলাপ, আবেগ ও বেদনার দৃশ্য থেকে যায় আড়ালে। এই বইয়ে রাজপথ, হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে মর্গ পর্যন্ত নানা বাস্তব চিত্র লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে।’

গণঅভ্যুত্থানের দিনগুলোতে হতাহতদের খোঁজে ছুটে চলা স্বজনহারাদের আর্তনাদ, হাসপাতালের চাপা উত্তেজনা এবং রাষ্ট্রযন্ত্রের প্রতিক্রিয়ার জীবন্ত দলিল হয়ে উঠেছে এই গ্রন্থ। লেখক নিজেও এটিকে ‘একজন সাংবাদিকের জবানবন্দি’ হিসেবে অভিহিত করেছেন।

শফিউল্লাহ জানান, তিনি কোনো পক্ষপাত বা ব্যক্তিগত আবেগ থেকে লেখেননি। প্রত্যক্ষ অভিজ্ঞতার বাইরে যেসব ঘটনা এসেছে, সেগুলো তথ্যসূত্র উল্লেখ করে উপস্থাপন করা হয়েছে। সম্ভাব্য ভুলের জন্য তিনি দায় স্বীকারের কথাও বলেছেন।

পেশাগত জীবনের স্মৃতি ধরে রাখার তাগিদ থেকেই বইটি লেখার কথা জানান তিনি। তার মতে, এমন সময় আর হয়তো ফিরে আসবে না। তিনি চান না, বাংলাদেশে আবার এমন রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক। তবে যা ঘটেছে, তা ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষিত থাকা প্রয়োজন।

মুহাম্মাদ শফিউল্লাহের এটি দ্বিতীয় গ্রন্থ। এর আগে ২০১৭ সালে প্রকাশিত হয় তার প্রথম বই ‘আসমত আলীর অনশন’।

জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক স্মৃতিচর্চা ও দলিলধর্মী সাহিত্য আলোচনায় নতুন সংযোজন হিসেবে বইটিকে দেখছেন সংশ্লিষ্ট পাঠক ও গবেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X