মুহাম্মদ জহুরুল ইসলাম
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মুহাম্মদ জহুরুল ইসলামের কবিতা

মুহাম্মদ জহুরুল ইসলাম। ছবি : সংগৃহীত
মুহাম্মদ জহুরুল ইসলাম। ছবি : সংগৃহীত

সাম্রাজ‌্যবাদ নিপাত যাক

রুখে দাও সাম্রাজ‌্যবা‌দের আগ্রাসন— যে আগ্রাসন মানুষের ভেতরের আলো নিভিয়ে দেয়, যে আগ্রাসন ভাষার ওপর চাপিয়ে দেয় ভয়, স্বপ্ন দেখা চো‌খের উপর ঠু‌কে দেয় লোহার পে‌রেক।

রু‌খে দাও ‌সেই আগ্রাসন- যে আগ্রাস‌নে মানবতা হয় বিপন্ন, যে আগ্রাস‌নে মানব জা‌তি হয় বাস্তুহারা, যে আগ্রাস‌নে আধিপত‌্যবাদ ফণা তু‌লে বিষাক্ত ছোব‌লের বি‌ষে সভ‌্যতা বি‌লিন হয়।

রুখে দাও সেই আগ্রাস‌নের হাত, যে হাত বন্ধুত্বের বদলে শৃঙ্খল তোলে, যে চোখ সহমর্মিতা ভুলে দেখে কেবল দখল আর আধিপত্যের মানচিত্র। আমরা মাটি থেকে উঠে আসা মানুষ, আমাদের শিকড়ে আছে প্রতিবাদের ইতিহাস, রক্তে আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস।

ঝড় এলে আমরা গাছের মতো দুলে উঠি, কিন্তু ভেঙে পড়ি না। রুখে দাও আগ্রাসন—

কলম দিয়ে, কণ্ঠ দিয়ে, ঐক্যের মুষ্টিবদ্ধ হাত দিয়ে। কারণ নীরবতা মানেই সম্মতি নয়, ভয় মানেই পরাজয় নয়। রু‌খে দাও সাম্রাজ‌্যবা‌দের আগ্রাসন—

সাম্রাজ‌্যবা‌দের বিরু‌দ্ধে হোক ক‌ঠোর প্রতিবাদ, আর সমস্ব‌রে উচ্চা‌রিত হোক— সাম্রাজ‌্যবাদ নিপাত যাক, মানবতা মু‌ক্তি পাক। যেখানে অন্যায়, সেখানেই ‌হোক প্রতিরোধের শুরু।

যেখানে অন্ধকার, সেখানেই হোক আলো জ্বালার শপথ। চলো, ভয়ের দেয়ালে নি‌জের বর্ণমালায় লিখে দিই— সাবধান! মানুষ জেগে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X