শুভজিত বিশ্বাস
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

শুভ্র চাঁদের প্রার্থনা 

শুভজিত বিশ্বাস। ছবি : সংগৃহীত
শুভজিত বিশ্বাস। ছবি : সংগৃহীত

রোজার নিবিড় এবাদত শেষে সন্ধ্যা আকাশ কোণে, শুভ্র চাঁদ উঠেছে আজ, ধোয়া-তুলোর মতন প্রাণে। অমল তারার পাশে সে যেন করুণা-দীপ জ্বালে, স্নিগ্ধ আলোয় ভরে ওঠে ক্লান্ত হৃদয় কালে কালে।

সিয়ামের শুচি সাধনায় যে মন হয়েছে নির্মল, আজ সে পরে সফেদ বসন— পবিত্রতায় সমুজ্জ্বল। অন্তর যেন ধৌত নদী, সব ক্লেদ ভেসে গেছে দূরে, সাদা রঙে জেগে ওঠে ধরণী খোদার প্রার্থনার সুরে।

কোলাকুলির উষ্ণতায় মিলায় সব বিভেদরেখা, ভ্রাতৃত্বের মধুর বন্ধন জাগে হৃদয়ের অন্তরের রেখা। অশ্রু-হাসির মিশ্র সুরে বাজে আনন্দের বাণী, মানবতার সুধাধারায় ভিজে ওঠে ধরণী।

চাঁদের ঐ শুচি আলোর মতন হোক প্রাণখানি, অহংকারের কালিমা মুছে জাগুক শুভ্র বাণী। ঈদের এই পবিত্র ক্ষণে বাজুক নতুন আবাহন, শুদ্ধাচারে পূর্ণ হোক সবার জীবনাচরন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X