

দীর্ঘশ্বাসের সূত্রগুলো বাকলে জড়ায় কাফনের কাপড় আর্তিগুলো ওড়ায় ব্যর্থতায় সুতোকাটা ঘুড়ি দীর্ঘ শত্রুতার নীলখামে স্বপ্নগুলো নাভিশ্বাসে উঠবস করে ভাঙে, মচকায় শিশিরে জড়ানো কতেক আলোড়ন জীবনের আর্শিতে ঝুলে থাকে হৃৎপিণ্ডের চিৎকার !
প্রশ্ন করে দীর্ঘ অন্ধকার রাত- তুমি কে ? কেউ নয় অতি নগণ্য একপলক দায়িত্বের সিঁড়িমাত্র ।
হাজার হাজার জুতোর প্রেতাত্মার পদধ্বনি চিবুকের কোমল মাঠজুড়ে বপন করে বেহায়া ভাষার নগ্ন বীজ রক্তলাল খঞ্জর আঁকে বেদনার ট্যাটু
তিরস্কারের মহোৎসবে ব্যর্থতার ক্লেশ অন্ধকারের ভেতর দিয়ে পিছু নেয় বাজি ধরা আলোকবর্তিকার ।