কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আন্তঃব্যাংক লেনদেনে আরও বাড়ল ডলারের দর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাহিদার তুলনায় জোগান বাড়ছে না বৈদেশিক মুদ্রা ডলারের। ফলে সোমবার (৫ জুন) আন্তঃব্যাংক লেনদেনে এ বৈদেশিক মুদ্রার দর উঠল সর্বোচ্চ ১০৮ টাকা ৮০ পয়সায়। এক বছর আগে ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার পর এটিই সর্বোচ্চ। যদিও গতকাল এই দর ১০৭ টাকা ৭০ পয়সায় নেমে আসে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রা লেনদেনে আন্তঃব্যাংক দরে এই চিত্র দেখা গেছে।

গত ১৬ মে প্রথমবারের মতো আন্তঃব্যাংকে ডলারের দর উঠেছিল ১০৮ টাকা ৫০ পয়সা। এরপর সামান্য কিছু বেড়ে ১০৮ টাকা ৭০ পয়সা হয়ে ফের ১০৮ টাকা ৫০ পয়সায় নেমে আসে মে মাসের শেষের দিকে। সোমবার তা বাড়ল আরও ৩০ পয়সা।

ডলারের এ দরের সঙ্গে ব্যাংক গ্রাহকের কাছ থেকে কমিশন আকারে ১০ থেকে ৫০ পয়সা পর্যন্ত যোগ করে। ফলে গ্রাহক পর্যায়ে ডলারের দর বেড়েছে। রেমিট্যান্স ও রপ্তানি আয় দেশের ডলার উপার্জনের মূল ক্ষেত্র।

মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ১৬ লাখ ডলার, যা ২০২২ সালের একই সময়ের চেয়ে ১৯ কোটি ৩৭ লাখ ডলার বা ১১ দশমিক ৪৫ শতাংশ কম। ওই সময় রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১১ মাসে গড়ে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। আর এপ্রিলে চলতি অর্থবছরের ১০ মাসে গড় রপ্তানি আয় ছিল ৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। অবশ্য গত মার্চ ও এপ্রিলে নেতিবাচক প্রবৃদ্ধিতে থাকলেও রপ্তানি আয়ে মে মাসে ২৬ দশমিক ৬১ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে, গত এপ্রিল শেষে চলতি অর্থবছরের ১০ মাসে আমদানি খরচ গড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ বিলিয়ন ডলার।

বৈদেশিক মুদ্রা আয়-ব্যয়ের এ খরচে ঘাটতি দেখা দেওয়ায় সর্বশেষ গত ১ জুন রেমিট্যান্স ও রপ্তানি আয়ের বিপরীতে ডলারের দর ফের বাড়ায় বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা)। নতুন দরে রেমিট্যান্সে প্রতি ডলারে পাওয়া যাবে ১০৮ টাকা ৫০ পয়সা, আর রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে ১০৭ টাকা পাবেন। মঙ্গলবার বাফেদা ব্যাংকগুলোকে ডলারের দর সরবরাহ করেছে, তাতে দেখা যায় প্রায় সব ব্যাংকে আমদানি পর্যায়ে ডলারের দর ছিল সর্বোচ্চ ১০৭ টাকা।

এতে রপ্তানি ও রেমিট্যান্সে ডলার দরের ব্যবধান ২ থেকে কমে দেড় টাকায় নেমে এলো। এর আগে গত ১ মে ডলারের দর বাড়িয়ে রেমিট্যান্সে ১০৮ ও রপ্তানিতে ১০৬ টাকা করেছিল বাফেদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

১০

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১১

পাকিস্তানের সিরিজ জয়

১২

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১৩

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৪

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৫

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৬

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৭

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৮

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৯

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

২০
X