সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ডেপুটি গভর্নর খুঁজতে তিন সদস্যের সার্চ কমিটি 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুঁজতে ৩ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত সার্চ কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

সার্চ কমিটিতে আছেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরী ও নজরুল ইসলাম।

এর আগে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়। বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন।

বিক্ষোভের একপর্যায়ে তারা বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। এ সময় তিনি একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং তাতে স্বাক্ষর করেন। এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান।

এ সময় নীতি উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসের পদত্যাগ করেছেন। এ ছাড়া বের করে দেওয়া হয়েছে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাসকে। আগে টের পেয়ে ব্যাংকে যাননি আরেক ডেপুটি গভর্নর খোরশেদ আলম। তবে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে ডেপুটি গভর্নর-২ নূরুন নাহারকে দায়িত্বে রাখেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। নতুন গভর্নর দায়িত্ব গ্রহণের পর তিনিও পদত্যাগ করবেন বলে আশ্বাস নেয় তারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১০

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১১

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১২

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৩

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৪

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৫

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৭

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৮

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৯

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

২০
X