কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের টিফিন বক্সেও দিতে হবে ভ্যাট

পানির বোতল ও টিফিন বক্স। ছবি : সংগৃহীত
পানির বোতল ও টিফিন বক্স। ছবি : সংগৃহীত

এখন থেকে বাচ্চাদের পানির বোতল ও টিফিন বক্সের জন্যও ভ্যাট গুনতে হবে। ১৫ শতাংশ হারে এই ভ্যাট দিতে হবে ক্রেতাদের। ফলে এই দুটি জিনিসের দাম বাড়তে যাচ্ছে।

এত দিন প্লাস্টিকের তৈরি টিফিন বক্স ও পানির বোতলের ওপর কোনো ভ্যাট ছিল না। তবে এখন উৎপাদন পর্যায়ে এই দুটি পণ্য সামগ্রীর ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শেষ পর্যন্ত তা ভোক্তাদেরই বহন করতে হবে।

কত দাম বাড়বে, তার একটি উদাহরণ দেওয়া যেতে পারে। প্লাস্টিকের পানির বোতলের দাম যদি ১০০ টাকা হয়, তাহলে উৎপাদন পর্যায়ে, অর্থাৎ কারখানা থেকে বের হওয়ার সময় ১৫ টাকা ভ্যাট দিতে হবে উৎপাদককে। এর মানে উৎপাদন পর্যায়ে ১৫ টাকা দাম বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত ক্রেতাকেই দিতে হবে। একইভাবে টিফিন বক্সের দামও বাড়বে।

এর আগে গত মে মাসের শেষ সপ্তাহে এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্লাস্টিকের তৈরি পানির বোতল, টিফিন বক্স, হাওয়াই চপ্পল, প্লাস্টিকের পাদুকাসহ বিভিন্ন পণ্যে উৎপাদন, আমদানি ও সরবরাহ পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়। তবে গত বৃহস্পতিবার আবার ওই চার পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির নির্দেশ বাতিল করা হয়। এদিন শতাধিক পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়ে অধ্যাদেশ জারি করে সরকার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

১০

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

১১

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

১২

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

১৩

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

১৪

এইচএসসি পরীক্ষা / ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার অভিযোগ

১৫

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

১৬

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

১৭

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

১৮

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

১৯

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

২০
X