কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে আবারও বাড়ল ডলারের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে আবারও দেখা দিয়েছে নগদ ডলারের সংকট। তীব্র এই সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ ডলারের দাম বেড়েই চলেছে। দেশের বেশিরভাগ ব্যাংক ও মানি চেঞ্জারগুলোয় ডলার মিলছে না। ফলে নগদ ডলারের দাম আবারও বেড়ে গেছে। যদিও বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, এখন নগদে প্রতি ডলারের দাম ১১২ টাকা ৫০ পয়সার মধ্যে থাকার কথা। কিন্তু রাজধানীর খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৭-১১৮ টাকার মধ্যে। হাতেগোনা কয়েকটি ব্যাংকে ১১০ টাকায় ডলার বিক্রি হচ্ছে।

সূত্র জানায়, বর্তমানে মেঘনা ব্যাংক নগদ ডলার সর্বোচ্চ ১১৩ টাকা করে বিক্রি করছে। বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ১১২ টাকা করে বিক্রি করছে। আল আরাফাহ ব্যাংক ১১১ টাকা ৭৫ পয়সা, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১১১ টাকা ৬০ পয়সা, আইএফআইসি, সিটি ব্যাংক এনএ, এক্সিম, গ্লোবাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, পদ্মা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ১১১ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করছে। বর্তমানে ডলার বিক্রির গড় দাম ১১০ টাকা ৮০ পয়সা। সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক ১০৯ টাকা ৫০ পয়সা, রূপালী ব্যাংক ১১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছে।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার বলেন, নগদ ডলার সরবরাহ থাকলে বিক্রি করা হয়। এখন কেউ আমাদের কাছে ডলার বিক্রি করছে না, এ জন্য আমরাও দিতে পারছি না। তবে মাঝেমধ্যে কেউ বিক্রি করলে আমরা তা গ্রাহকদের কাছে বিক্রি করছি। আমরা ডলার নির্ধারিত দামেই বিক্রি করছি।

এদিকে কার্ব মার্কেটে প্রতি ডলার কোথাও কোথাও ১২০ টাকা দরেও বিক্রি হচ্ছে। তবে গড়ে ১১৭ টাকা ৮০ পয়সা থেকে ১১৮ টাকার মধ্যেই বেশির ভাগ ডলার বেচাকেনা হচ্ছে।

এ বিষয়ে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সহসভাপতি এস এম জামান বলেন, ডলারের সরবরাহ নেই, এ জন্য বিক্রিও করতে পারছি না। কিছুদিন আগে সরবরাহ পেয়েছিলাম, তখন ১১২ টাকা দামে বিক্রি করেছি।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের জুলাই-আগস্টে সংকটের সময়ে খোলাবাজারে ডলারের দর সর্বোচ্চ ১২১ টাকায় উঠেছিল। এরপর ব্যাংক ও খোলাবাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংক নির্বাহীদের সংগঠনকে (এবিবি) ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেয়। পাশাপাশি নগদ ডলারের দামও নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

পাহাড়ি ঢলে চকরিয়ার কৃষিতে বিপর্যয়

যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী: ইরান

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১২ ফিলিস্তিনি বন্দি

জুলাই সনদ বাস্তবায়নে সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের

২৩৮ শিক্ষার্থীর ফল প্রকাশ হয়নি, বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

যেখানে সেনা অবস্থান, সেখানে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

১০

জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের প্রেরণা: রাজশাহীর ডিসি

১১

ইরানকে ভদ্র আচরণ করার সতর্কবার্তা ট্রাম্পের

১২

দুই সপ্তাহে ২৫ বাড়ি বিলীন, তিস্তার কবলে সর্বস্বান্ত নদীপাড়ের মানুষ

১৩

দেশে ফিরেছেন স্পিকার

১৪

ফাইনালে উঠেই কড়া জবাব দিলেন লিওনেল মেসি!

১৫

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ

১৬

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

১৭

সরকার জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

১৯

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

২০
X