কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৯:৩৮ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এনবিআরের কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। ছবি : সংগৃহীত

উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমাধানের আশ্বাসের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমপ্লিট শাটডাউনসহ সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৯ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এ আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো আজ রোববারও পালিত হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি।

রাজস্ব বোর্ডের সংস্কার পরিকল্পনা ঠেকানো এবং চেয়ারম্যান অপসারণের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনকারীরা আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। এতে রাজস্ব আহরণ কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

গত শনিবার দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো এক যৌথ সংবাদ সম্মেলনে জানায়, চলমান আন্দোলনের কারণে শুধু তৈরি পোশাক খাতেই প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। তারা অর্থনীতি ও ব্যবসার স্বার্থে পরিস্থিতির দ্রুত সমাধানে সরকার এবং আন্দোলনকারীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ মে অর্থ মন্ত্রণালয় একটি অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্বনীতি এবং ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই এনবিআর বিলুপ্তি প্রতিরোধসহ কয়েকটি দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ‘সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনে নামেন। গত ২৫ মে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দেওয়া হলে তারা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।

তবে ২২ জুন থেকে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে ফের আন্দোলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় পূর্বঘোষণা অনুযায়ী শনিবার দেশব্যাপী এনবিআরের কর, মূসক ও শুল্ক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X