কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:৩৭ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের বড় সুখবর দিল সরকার 

প্রবাসী বাংলাদেশি শ্রমিক। ছবি : সংগৃহীত
প্রবাসী বাংলাদেশি শ্রমিক। ছবি : সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ রুলস সংশোধন করে বাড়তি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে যাত্রীরা যেন অপব্যবহার করতে না পারেন, সেজন্য কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান ব্যাগেজ রুলস আরও কার্যকর ও যাত্রীবান্ধব করতে গত ২ জুন এনবিআর নতুন ব্যাগেজ রুলস (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) জারি করে, যা আজ (২ জুলাই) থেকে কার্যকর হবে। গত ২ জুন নতুন ব্যাগেজ রুলস জারির পর বিভিন্ন অংশীজন ও মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে। এতে প্রবাসীদের জন্য মোবাইল ফোন ও অলংকার আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে।

সংশোধিত ব্যাগেজ রুলসের গুরুত্বপূর্ণ দিকগুলো-

মোবাইল ফোন : এখন থেকে সাধারণ যাত্রীরা শুল্ক পরিশোধ না করেই প্রতি বছর একটি করে নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডধারী এবং কমপক্ষে ৬ মাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা শুল্কমুক্ত সুবিধায় বছরে দুটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

স্বর্ণ ও রৌপ্য অলংকার : কোনো ধরনের শুল্ক-কর ছাড়াই যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন।

স্বর্ণবার : প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি দেওয়া হয়েছে।

ঘোষণা বাধ্যতামূলক : ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস হল ত্যাগের আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, সংশোধিত অংশ ছাড়া ব্যাগেজ রুলসের অন্যান্য সুবিধাগুলো আগের মতোই বহাল থাকবে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে এই সংশোধন এনেছে সরকার। এতে একদিকে যাত্রীরা সুবিধা পাবেন, অন্যদিকে শুল্ক ফাঁকি প্রতিরোধে কাস্টমস বিভাগ আরও কার্যকর হতে পারবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১০

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১১

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১২

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৩

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৪

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৬

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৭

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৮

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৯

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

২০
X