কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০২:৩৭ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন

ছবি : রয়টার্স
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রে চীনা পোশাক আমদানি মে মাসে ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাম্প্রতিক বাণিজ্য তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে আমদানির এই ধস নেমেছে।

মে মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে ৫৫৬ মিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা এপ্রিলে ছিল ৭৯৬ মিলিয়ন ডলার। এটি টানা চতুর্থ মাসের পতন। এর আগে এত কম আমদানি হয়েছিল ২০০৩ সালের মে মাসে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতারা ক্রমেই চীনা পণ্যের বদলে ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত ও মেক্সিকোর দিকে ঝুঁকছেন।

মেক্সিকো থেকে পোশাক আমদানি মে মাসে ১২ শতাংশ বেড়ে ২৫৯ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন ব্র্যান্ডগুলোর উৎস বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, চীনের ওপর নির্ভরতা কমানোর এই প্রবণতা নতুন নয় এবং সামনের মাসগুলোতে উৎসবের মৌসুমের সরবরাহ ব্যবস্থার জন্য এই পরিস্থিতি আরও চ্যালেঞ্জের হতে পারে।

তথ্যসূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X