কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৬:১৪ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ
ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল

এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

ভোলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
ভোলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের দক্ষিণাঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি করতে ভোলায় গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। এ লক্ষ্যে ভোলা জেলায় ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’-কে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। ভোলার সদর উপজেলার প্রায় ১০২.৪৬ একর জমিতে গড়ে উঠবে এ অর্থনৈতিক অঞ্চল, যা পর্যায়ক্রমে ১৫৮ একরে সম্প্রসারিত হবে। ডেভেলপার হিসেবে কাজ করবে চীনের লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেজা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বেজা জানায়, এটি হবে একটি পরিবেশবান্ধব, শ্রমঘন ও কৃষিভিত্তিক শিল্প এলাকা। পরিকল্পনা অনুযায়ী এখানে প্রায় ৪০টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, যেখানে সরাসরি ও পরোক্ষভাবে এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে, বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম বলেন, বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল হিসেবে ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন শিল্পায়নে বড় অবদান রাখবে। তিনি আরও বলেন, এ অঞ্চলটি কৃষি ও মৎস্যভিত্তিক শিল্প বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হবে।

অঞ্চলটির ব্যবস্থাপনা পরিচালক মি. ঝুয়াং লাইফেং জানান, তারা একটি পরিবেশবান্ধব ও সার্কুলার ইকোনমিক জোন গড়ে তুলতে কাজ করছে। ইতোমধ্যে চীনা বিনিয়োগকারীরা বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে। ভোলার গ্যাস ও কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বৈদেশিক বিনিয়োগ আনার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, চীনের লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে গার্মেন্টস, টেক্সটাইলসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নকে প্রাধান্য দিয়ে রপ্তানিমুখী উৎপাদনে অবদান রাখছে।

বেজা জানায়, ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের জন্য শিল্পায়নের নতুন অধ্যায় সূচিত হবে। এর মাধ্যমে কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধি বাড়বে, যা বাংলাদেশকে টেকসই শিল্পোন্নয়নের পথে এগিয়ে নেবে। বর্তমানে বেজা মোট ১৩টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলকে লাইসেন্স প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১০

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১১

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১২

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৩

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৪

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৫

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৭

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৮

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৯

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

২০
X