কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:৫১ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মূল্যস্ফীতির লাগাম টানতে সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মূল্যস্ফীতি লাগাম টানতে ঋণের সুদ হার দশমিক ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ঘোষণা অনুযায়ী, ঋণের সুদ হার হবে ১০ দশমিক ৭০ শতাংশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে তফশিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, পূর্বে জারিকৃত সার্কুলার অনুযায়ী সিক্স মান্থ সুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের (স্মার্ট) সুদ হার ৭ দশমিক ২ শতাংশের সঙ্গে ৩ শতাংশ যোগ করে সুদ হার নির্ধারিত হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, স্মার্টের সঙ্গে ৩ দশমিক ৫ শতাংশ যোগ করে সুদ হার নির্ধারিত হবে। এক্ষেত্রে সুদ হার হবে (৭.২+৩.৫) ১০ দশমিক ৭ শতাংশ।

এ ছাড়া প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহারের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে ২ শতাংশ যোগ করে সুদহার নির্ধারিত হতো। নতুন ঘোষণা অনুযায়ী, দশমিক ৫ শতাংশ বেড়ে ২ দশমিক ৫ শতাংশ হবে। এক্ষেত্রে সুদ হার দাঁড়াবে (৭.২+২.৫) ৯ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। দশমিক ৫ শতাংশ বাড়ানোর ফলে মূল্যস্ফীতি কমাতে সহায়তা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১১

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১২

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৩

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৫

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৬

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৭

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৮

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৯

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

২০
X