স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চমক নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন এক পেস বোলিং অলরাউন্ডার। তিনি ২৬ বছর বয়সী ক্রিকেটার রবিউল হক।

৩২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটারকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, 'একজন নতুন খেলোয়াড়কে আমরা দেখতে চাই। পটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। এই সিরিজে আমরা ওকে দেখার সুযোগ থাকলে দেখে নিব। ভালো ফর্মে আছে। বিসিএল ফাইনালেও ভালো খেলেছে। গত ৩ বছর ধরে পরীক্ষিত অলরাউন্ডার। তাকে টেস্টে আমরা সুযোগ দিতে চাই।'

দলে জায়গা ধরে রেখেছেন অমিত হাসান। একইভাবে অভিষেকের অপেক্ষায় থাকা তাওহীদ হৃদয়ও আছেন স্কোয়াডে। জাকির হাসানের নাম নেই, বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে।

এই টেস্টে পেসারদের অনেককেই বিশ্রাম দেওয়া হয়েছে। ঘোষিত টেস্ট স্কোয়াডে নেই নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। টানা ক্রিকেটের ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হয়েছে তাদের।

এ মাসের শেষদিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ এই সিরিজে খেলবে একটি টেস্ট। যদিও তা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়।

আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট।

একনজরে টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর সীমান্ত  / শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর

স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা হবে

আর্জেন্টিনার মোটর শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকদের থ্রি-পিস বিতরণ

কে কবে বিশ্বকাপের মঞ্চ মাতাবেন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

রাত ১টার মধ্যে মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিলির পদত্যাগ

খাগড়াছড়িতে আ.লীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ যাত্রায় পাঁচ মাসে ১৩০০ প্রাণহানি 

ইসলামী আন্দোলন / সমস্যা সমাধানের পথে না হেঁটে হাসপাতালের লাইসেন্স বাতিল করা অন্যায্য

১০

নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

১১

কার্টেল ওভারে ম্যাচ, বাংলাদেশের সামনে যে লক্ষ্য

১২

রেমিট্যান্সে আড়াই শতাংশ প্রণোদনা অব্যাহত থাকছে 

১৩

মেটলাইফের গবেষণা / জীবনের কঠিন মুহূর্তগুলোয় নিয়োগদাতাদের পাশে চায় কর্মীরা

১৪

গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

১৫

প্রস্তাবিত বাজেট ১৭ বছরের সংকট থেকে জাতিকে মুক্ত করবে : ১২ দলীয় জোট 

১৬

করমুক্ত আয়সীমা বাড়ল, সারা বছর রিটার্ন দেওয়ার সুযোগ

১৭

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশের ফাইজা 

১৮

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আলটিমেটাম

২০
X