বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০১:২৮ এএম
অনলাইন সংস্করণ

এক লাখ ৬০ হাজার টন সার কিনছে সরকার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

এক লাখ ৬০ হাজার মেট্রিক টন সার আমদানিসহ ১৫ প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি । বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে যার ব্যয় ধরা হয়েছে ১২৮ কোটি টাকা। এছাড়া বিসিআইসি আরও ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে। এতে মোট ব্যয় হবে ১২৯ কোটি টাকা।

অপর একটির পৃথক প্রস্তাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তিতে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। ডিএপি ছাড়াও মরক্কোর ওসিপি ও এসএ থেকে আরও ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির সিদ্ধান্ত হয়েছে। মরোক্কো ও সৌদি আরব থেকে বিএডিসির সার আমদানির ব্যায় ধরা হয়েছে মোট ৫০৯ কোটি টাকা।

এ ছাড়াও বৈঠকে মসুর ডাল ও সয়াবিন ক্রয়ের দুটি প্রস্তাব বৈঠকে অনুমোদন দেওয়া হয়। টিসিবি স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি ১১ লাখ টাকা। একই পদ্ধতিতে ৭৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ৫০ লাখ লিটার সয়াবিন ক্রয় করা হবে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে। এছাড়া সাড়ে ১২ হাজার টন মসুর ডাল আমদানি করবে টিসিবি। এতে ব্যয় হবে ১১৮ কোটি টাকা।

বৈঠকে ‘মাতারবাড়ী কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ’, ‘ঘোনাপাড়া থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ (শেখ লুৎফর রহমান সেতু এপ্রোচসহ) সড়কাংশের মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ ও ‘আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন এবং বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর’ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ ৮৫৮ কোটি টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X