বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তা নিশ্চিতে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশজুড়ে চলমান সংঘাতে ব্যাংকগুলোতে আরও নিরাপত্তা নিশ্চিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলমান হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে ব্যাংকের স্থাপনা ও জানমালের নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে এ নির্দেশনা দেওয়া হয়।

যেখানে বলা হয়, ব্যাংকগুলোকে স্থাপনা ও জানমালের নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২০১৫ সালের জুলাইয়ের সার্কুলার মেনে চলার নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে- ব্যাংক, শাখা ও উপশাখার ঢোকার পথ, ভেতরে ও চারদিকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে।

সার্কুলারে বলা হয়, ব্যাংকের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত/স্থাপিতব্য সিসিটিভি/আইপি ক্যামেরা/স্পাই ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ প্রয়োজনে পুলিশ সদস্যরা যাতে পেতে পারেন সে ব্যবস্থা ব্যাংককে গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়েছিল, ব্যাংক শাখার প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে, শাখার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয়সংখ্যক সিসিটিভি/আইপি ক্যামেরা/স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে। বিভিন্ন ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করার কথাও বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X