কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংকের এমডি-সিইওদের পরোক্ষ সব সুবিধা বাতিল

বাংলাদেশ ব্যাংক। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ব্যাংক। গ্রাফিক্স : কালবেলা

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বেতন-ভাতা ও অনুমোদিত সুবিধার বাইরে পরোক্ষ সব সুবিধা বাতিলের ঘোষণা দিয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের এমডি ও সিইও বিদেশে চিকিৎসা খরচ বা বার্ষিক মেডিকেল চেক-আপ বাবদ খরচ, বিদেশে পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রে নিজের বা পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণ ভাতা ব্যাংক থেকে নিতে পারবেন না।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে এসব উচ্চ পদাধিকারীরা ব্যাংকের মুনাফার বিপরীতে কোনো লভ্যাংশ, কমিশন, ক্লাবের জন্য কোনো চাঁদা বা খরচের সুবিধা ব্যাংক থেকে নিতে পারবেন না।

বিদেশে চিকিৎসা খরচ বা বার্ষিক মেডিকেল চেকআপ বাবদ খরচ, বিদেশে পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রে নিজের বা পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণ ভাতাও ব্যাংক থেকে নিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে এমডি বা সিইওর যদি একান্তই নিজের চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়, তাহলে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে দেশের চিকিৎসা যথেষ্ট নয় মর্মে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নের ভিত্তিতে তিনি বিদেশে চিকিৎসা সুবিধা নিতে পারবেন। এ ক্ষেত্রে বিদেশ বলতে কেবল এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত যে কোনো দেশে অনুমোদন সাপেক্ষে ব্যাংক থেকে চিকিৎসা ভাতার সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১০

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১১

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১২

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৩

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৪

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৫

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৭

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৮

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৯

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

২০
X