কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১১:১২ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

বাজারে চিনির কোনো সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি : সংগৃহীত
টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অনেক বেড়ে গেছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, বিভিন্ন মিলের সঙ্গে যোগাযোগ করেছি; তাদের কাছে যে পরিমাণ চিনি মজুত আছে। আশা করছি বাজারে চিনির কোনো সংকট হবে না।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উত্তর সিটি করপোরেশনের তিব্বত মোড়ের পূর্ব কলোনী বাজারসংলগ্ন পলিটেকনিক মাঠে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান মো. আরিফুল হাসানসসহ অন্যরা।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। তারপরও আমরা সাশ্রয়ীমূল্যে পণ্য বিতরণ করে যাচ্ছি। ১৬৩ টাকার তেল দিচ্ছি ১০০ টাকায়, ১৪০ টাকার চিনি দিচ্ছি ৭০ টাকায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির মাধ্যমে ১ কোটি লোককে প্রতি মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। যার মাধ্যমে বাজারের চাপটা অনেক কমে যাবে। ফলে সাধারণ ভোক্তারাও সহজে কেনাকাটা করতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, টিসিবির পণ্য কিনতে গ্রাহকদের অনেক সময় পরিশ্রম হয়। এই ভোগান্তি কমাতে টিসিবির ডিলারশিপের দোকানগুলো নির্দিষ্ট করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’—নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১০

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১১

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৩

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৪

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৫

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

১৬

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

১৭

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১৯

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

২০
X