রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ। ছবি : কালবেলা
টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ। ছবি : কালবেলা

শেরপুর সদরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩০ কেজির ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সদরের শেখহাটি বাজার থেকে এসব চাল জব্দ করা হয়।

আটক নজরুল ইসলাম (৩৫) সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের একাব্বর হাজির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিলার নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য কৌশলে গ্রাহকদের না দিয়ে স্থানীয় বাজারসহ আশপাশের বাজারে বিক্রি করে আসছেন। আজ গ্রাহকদের এসব চাল স্থানীয় জান্নাত এন্টারপ্রাইজ নামে একটি দোকানে অবৈধভাবে মজুত করছিলেন নজরুল। এনএসআইর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন ও পুলিশ। এ সময় ৩০ কেজির ২৪৮টি বস্তায় সাত হাজার ৪৪০ কেজি বা প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করে পুলিশ। একইসঙ্গে আটক করা হয় ডিলার নজরুল ইসলামকে।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১১

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১২

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৩

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৪

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৫

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৬

ব্রাজিলের সামনে এবার মিসর

১৭

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৮

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৯

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

২০
X