বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ১১:৪৮ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সর্বকালের সর্বোচ্চ দরে সোনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে সোনার দাম। শুক্রবার (৮ মার্চ) আরেক দফা বেড়ে প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২১৬৮ ডলার ২৮ সেন্টে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসের শেষ ভাগে চাকরির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে চাউর হয়েছে, আগামী জুনে সুদের হার কমাবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২১৬৮ ডলার ২৮ সেন্টে। দিনের শুরুতে যা ছিল প্রায় ২১৭১ ডলার।

একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২১৭৫ ডলার ৫০ সেন্টে। এখন পর্যন্ত ইতিহাসে যা সবচেয়ে বেশি। অর্থাৎ এর আগে সোনার দর কখনো এত দেখেননি বিশ্ববাসী।

২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে বিশ্ববাজারে হু হু করে বাড়ছিল সোনার মূল্য। গত ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্সের দর দাঁড়ায় ২১৫২ ডলারে। সর্বকালে যা ছিল সর্বোচ্চ। এবার সেই নজিরও চুরমার হয়ে গেল।

এক আউন্স সোনা ৩১ দশমিক ১০৩ গ্রামের সমান। বাংলাদেশে সোনা বিক্রি হয় ভরি হিসেবে। এক ভরি সোনায় হয় ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সে হিসেবে এক আউন্স সোনা প্রায় তিন ভরি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X