কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার একীভূত হচ্ছে সরকারি ব্যাংক 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বেসরকারি খাতের পদ্মা-এক্সিম ব্যাংক একীভূত হওয়ায় এবার একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই সরকারি ব্যাংককে।

গতকাল বুধবার (৩ এপ্রিল) এক বৈঠকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) একীভূত হচ্ছে সোনালী ব্যাংকের সঙ্গে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে।

বাংলাদেশ ব্যাংকের একটি সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংকগুলোকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক খুব শিগগিরই এ-সংক্রান্ত একটি নীতিমালা দেবে। এরপর ব্যাংকগুলো নিজ নিজ পর্ষদের সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।

গত ১৮ মার্চ একীভূত হতে চুক্তি সই করে বেসরকারি খাতের পদ্মা ও এক্সিম ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নিলে পদ্মা ব্যাংককে একীভূত করতে আগ্রহ দেখায় এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সে সময় জানায়, ব্যাংক একীভূত হলে গ্রাহকের আমানত নিরাপদ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বছরের মধ্যে ৭ থেকে ১০টি দুর্বল ব্যাংকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে। দুর্বল ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূত না হলে আগামী বছর থেকে তাদের ওপর চাপ প্রয়োগ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X