কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির জন্য গবাদিপশু আমদানির কোনো প্রয়োজন নেই : প্রাণিসম্পদমন্ত্রী

প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান। ছবি : সংগৃহীত
প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান। ছবি : সংগৃহীত

কোরবানির জন্য গবাদিপশু আমদানির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান।

রোববার (২৮ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, কোরবানির ঈদ উপলক্ষে গবাদিপশুর বাজার কেউ যেন অস্থিতিশীল করতে না পারে এই বিষয়ে সরকার সতর্ক আছে। গবাদিপশু আমদানির কোনো প্রয়োজন নেই। দেশের গবাদিপশু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব।

তিনি বলেন, এ বছর ১ কোটি ২০ থেকে ৩০ লাখ কোরবানির পশুর প্রয়োজন হতে পারে। সে হিসাবে আরও প্রায় ৩০ লাখ পশু বেশি আছে। গত বছরে প্রায় ১৯ লাখ গবাদিপশু অবিকৃত ছিল এবারও অনেক পশু বেশি আছে। তাই আমদানি করার প্রয়োজন নাই। সরকার দেশিও খামারিদের ক্ষতিগ্রস্ত করতে চায় না।

চাঁদাবাজির কারণে পশুর দাম অনেক বেড়ে যায়, এটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ওই সময়ে এক বিশেষ শ্রেণির মানুষ বিশেষ সুযোগ নেয়। যে কারণে অনেক সময় পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে। তবে কোরবানির আগে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ঠিক করব, কীভাবে এই সমস্যার সমাধান করা যায়।

এ সময় মন্ত্রী বলেন, এ বছর পশু আমদানির কোনো সিদ্ধান্ত সরকারের নেই। যদি কেউ চোখ ফাঁকি দিয়ে আনতে চায়, তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সীমান্তে কঠোর ব্যবস্থা নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X