বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৬:৩৪ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল সেই তিন জনপ্রতিনিধির এসএসসির ফল

শাহানাজ পারভীন (বামে) ও শিলা খাতুন (ডানে)। ছবি : সংগৃহীত
শাহানাজ পারভীন (বামে) ও শিলা খাতুন (ডানে)। ছবি : সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করা সেই ৩ নারী জনপ্রতিনিধির ২ জন পাস করেছেন। অপরজন হয়েছেন অকৃতকার্য।

পাস করা দুজন হলেন, পাঁকা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শিলা খাতুন (৩০) এবং একই ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ পারভীন (৩২)।

অকৃতকার্য হয়েছেন, বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম (৪৩)। তারা তিনজনই বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডের পরীক্ষার্থী শিলা খাতুন (৩০) জিপিএ- ৪ দশমিক ২৯ এবং ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং ট্রেডের পরীক্ষার্থী শাহানাজ পারভীন (৩২) জিপিএ-৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে, অসুস্থতার কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকায় কৃতকার্য হতে পারেননি আরেক জনপ্রতিনিধি মুর্শিদা বেগম (৪৩)।

কৃতকার্য পরীক্ষার্থী ও সাবেক সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ পারভীন (৩২) বলেন, নানা প্রতিবন্ধকতা কাটিয়ে পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সঙ্গে পাস করেছি। এরপর উচ্চ শিক্ষা গ্রহণের চেষ্টা চালিয়ে যাব।

অকৃতকার্য মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম (৪৩) জানান, প্রস্তুতি ভালো ছিল। তবে, অসুস্থতার কারণে সব পরীক্ষা দিতে পারিনি।

বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বি.এম ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামসুন্নাহার পরীক্ষায় কৃতকার্য জনপ্রতিনিদের অভিনন্দন জানান। সেইসঙ্গে যিনি পাস করতে পারেননি আগামীতে তিনি কৃতকার্য হবেন বলে আশা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১০

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১১

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১২

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৩

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৪

তবে কি আজ নেইমারের দিন?

১৫

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৬

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৭

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৮

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৯

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

২০
X