বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৪:৩৭ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র সিরিজে তাসকিনের বিকল্প হাসান!

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

তাসকিন আহমেদের শরীরের ডান পাশের মাংস পেশির এই চোটটি দীর্ঘদিনের। মাঝে মধ্যেই অস্বস্তিতে পড়েন এই চোট নিয়ে। এবারও পড়েছেন পুরোনো সেই চোটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ডানহাতি ফাস্ট বোলারের এ চোট চিন্তায় ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের।

শঙ্কার মধ্যে পড়ে গেছে তাসকিনের বিশ্বকাপ খেলা। এখনো চূড়ান্ত না হলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার খেলা যে হচ্ছে না এটা পুরোপুরি নিশ্চিত। আর আসন্ন এই সিরিজের তার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার (১৫ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ রয়েছে টাইগারদের। আগামী ২১, ২৩ ও ২৫ মে মাঠে গড়বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের এই সিরিজ।

হাসান ছাড়াও আরো দুই-তিনজকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে পুরোপুরি সেরে ওঠতে তাসকিনের তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষ প্রস্তুতিমূলক এই সিরিজ খেলতে পারবেন না তিনি।

তবে বিশ্বকাপে তাসকিনকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো বিশ্বকাপের দলে পরিবর্তন আনা যাবে ২৫ মে পর্যন্ত।

ততদিন দলের সঙ্গে থাকবেন ডানহাতি এ বোলার। যদি চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, তাহলে যুক্ত হবেন বিশ্বকাপ স্কোয়াডে। নয়তো তাকে ফিরে হতে হবে দেশে। আর যদি তাই হয় তাহলে এ নিয়ে তিনটি বিশ্বকাপ মিস করবেন তাসকিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X