স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৫:২৪ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কোচ হতে আগ্রহী নন দ্রাবিড়!

ভারতের জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ছবি : সংগৃহীত
ভারতের জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বদল হচ্ছে ভারতের জাতীয় দলের কোচ! ক্রমশ জোরালো হচ্ছে সেই সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হচ্ছে- কেন? কারণ সুযোগ থাকার পরও এ পদের জন্য আর আগ্রহী নন বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

ফলে দেশটির বেশকিছু গণমাধ্যমের দাবি, নতুন কোচ পেতে যাচ্ছেন রোহিত-কোহলিরা। সম্ভাবনা রয়েছে বিদেশি কোচেরও। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, জাতীয় দলের কোচের পদের জন্য আর আবেদন করতে চাইছেন না রাহুল দ্রাবিড়।

গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর শেষ হয় তার চুক্তির মেয়াদ। সেই সময়ই জাতীয় দলের দায়িত্ব নিতে অনাগ্রহের কথা বলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুরোধে চলতি বছর জুন পর্যন্ত বাড়ানো হয় তার চুক্তির মেয়াদ।

কয়েকদিন আগে গণমাধ্যমে বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানান, ‘ভারতীয় জাতীয় দলের কোচের জন্য আবেদনপত্র আহবান করা হবে। চাইলে আবারও আবেদন করতে পারবেন দ্রাবিড়।’

এবার কোচ নিয়োগের বিজ্ঞপ্তিতে বিদেশিদের আবেদন করার সুযোগ রাখা হবে বলে জানিয়েছিলেন জয় শাহ। ফলে ধারণা করা হচ্ছে, দেশি নয়, পুনরায় বিদেশি কোচের দিকে ঝুঁকতে পারে বিসিসিআই।

এ বিষয়ে বোর্ড সচিব জয় শাহ বলেছিলেন, ‘আমরা এখনই বলছি না, নতুন কোচ ভারতীয় না বিদেশি হবেন। এই সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা পর্ষদ।’

শেষবার ভারতীয় দলের বিদেশি কোচ ছিলেন জিম্বাবুয়ের ডানকান ফ্লেচার। তার অধীনে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ছিল ভারত। এরপর থেকে রবি শাস্ত্রী, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড়েরা সামলাচ্ছেন জাতীয় দলের কোচের দায়িত্ব।

এখন দেখার বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত-কোহলিদের কোচ হওয়ার জন্য কারা আবেদন করেন!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১০

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১২

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১৩

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১৪

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১৫

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১৬

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১৭

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৮

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৯

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

২০
X